× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডে নাশকতার যোগ আছে-তথ্যমন্ত্রী

ACP
হালনাগাদ: সোমবার, ১৩ জুন, ২০২২
বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডে নাশকতার যোগ আছে

দেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডে নাশকতার যোগ আছে বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (১৩ জুন) সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, বিএম ডিপোর বিষয়ে আমি আগেও বলেছিলাম, সেখানে নাশকতা ছিল কি না, তা খতিয়ে দেখা দরকার। ধীরে ধীরে এটি স্পষ্ট হচ্ছে। সিলেটের ট্রেনে আগুন লেগেছে একটি টয়লেট থেকে। খুলনাগামী একটি ট্রেন দাঁড়ানো অবস্থায় ছিল, সেটিতেও আগুন লেগেছে। মনেই হচ্ছে এর সঙ্গে নাশকতার যোগ আছে।

সারাদেশে যে আনন্দ-উল্লাস, তা ম্লান করতে, আতঙ্ক তৈরির জন্য এগুলো করা হচ্ছে বলেও মনে করেন আওয়ামী লীগের এ নেতা। তিনি বলেন, যারা অগ্নি-সন্ত্রাস করে মানুষ হত্যা করেছে, যারা গুজব রটাচ্ছে, তারাই তো এ কাজগুলোর সঙ্গে সংশ্লিষ্ট। আমি মনে করি, এগুলোর সঙ্গে নাশকতার যোগ আছে।

অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার অনলাইন ভার্সনে টক শো বা নিউজ বুলেটিন প্রচার প্রসঙ্গে তিনি বলেন, আমরা আইন কানুন ও প্রচলিত বিধি বিধান ঘেঁটে দেখেছি যে, অনলাইন পোর্টালগুলো এবং পত্রিকার অনলাইন সেগুলোতে আসলে টক শো বা নিউজ বুলেটিন করা সমীচীন নয়। এটি অনলাইন নীতিমালা অনুমোদন করে না।

তিনি আরও বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অনলাইন পোর্টাল যারা নিবন্ধন পেয়েছে এবং পত্রিকার অনলাইন যেগুলোর নিবন্ধন রয়েছে, তাদের আমরা বিষয়টি জানিয়ে দেব।

আইপি টিভির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, আইপি টিভির বিষয়ে আমরা যথেষ্ট সতর্ক আছি। মাত্র ১৩টি আইপি টিভির নিবন্ধন দেওয়া হয়েছে। শর্ত হলো তারা কোনো সংবাদ পরিবেশন করতে পারবে না। এটি মেনেই তারা নিবন্ধন নিয়েছে। এর বাইরেও চলছে।

তিনি বলেন, নিবন্ধনহীন আইপি টিভি যেগুলো আছে, তারা বিভিন্ন সময় গুজব রটায়। অনেকে আইপি টিভির নামে ইউটিউব খুলে চাঁদাবাজি করে। এ অভিযোগ সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে করা হয়েছে, তারা নানা রকম অপকর্মে যুক্ত। এগুলোর বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা এবং প্রয়োজনে বন্ধ করার ব্যবস্থা আমরা করব।


এ ক্যটাগরির আরো খবর..