× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

বিভাগীয় পর্যায়ে বিনিয়োগ হতে হবেঃ বিডা নির্বাহী চেয়ারম্যান

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর নির্বাহী চেয়ারম্যান কাজী মোঃ আমিনুল ইসলাম বলেছেন, গত দশ বছরের সাফল্য সরকারের উপর আরও দায়িত্ব নিয়ে এসেছে। নির্বাচনী ইশতেহারে বিনিয়োগের উপর তাই অধিক গুরুত্বারোপ করা হয়েছে। সরকারি-বেসরকারি উভয়খাতের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে তা বাস্তবয়ন করতে হবে।

আজ Business Initiative Leading Development (BUILD) আয়োজিত ঢাকা চেম্বার অভ্ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর কনফারেন্স রুমে ‘Experiences and Lessons from India’s Business Reform’s নামক সংলাপে বিডা নির্বাহী চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্য প্রদানের সময় একথা বলেন।

কাজী আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য অর্থনৈতিক রূপান্তরের প্রয়োজন। দেশের বিভাগীয় অঞ্চলগুলোকে সক্রিয় করতে হবে। বিনিয়োগ ঢাকা, চট্টগ্রামভিত্তিক না হয়ে বিভাগীয় পর্যায়ে হতে হবে। এজন্য বিভাগগুলোকে একে অন্যকে সহযোগিতা করার পাশাপাশি পরস্পরের মধ্যে প্রতিযোগিতামূলক হতে হবে।

কাজী আমিনুল ইসলাম আরও বলেন, বিনিয়োগের ক্ষেত্রে যেসব নীতি সংস্কারের প্রয়োজন তার সংস্কারের সাথে সাথে ফিডব্যাকও নিতে হবে। তাহলেই সংস্কারের সুফল পাওয়া যাবে।

সেমিনারে অন্য বক্তারা হলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিযুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ওবায়দুল আজম, ঢাকা চেম্বারস অভ্ কমার্স ইন্ডাস্ট্রিস (ডিসিসিআই) এর সভাপতি অসামা তাসির, ইটওখউ এর সিইও ফেরদৌস আরা বেগম, বিশ্বব্যাংকের নয়াদিল্লীর সিনিওর প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট সিহাব আনসারি আজহার, বিশ্বব্যাংক গ্রুপের আন্তর্জাতিক ফাইন্যান্স কর্পোরেশনের সিনিয়র ইকোনমিস্ট ড. মোঃ মাসরুর রিয়াজ।


এ ক্যটাগরির আরো খবর..