× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিবাহের পূর্বে রক্ত পরীক্ষাই থ্যালাসেমিয়া প্রতিরোধের উপায় -মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

admin
হালনাগাদ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯

থ্যালাসেমিয়ার মতো জীবনঘাতি রোগ প্রতিরোধ করতে হলে সবাইকে সচেতন হতে হবে। আইন করে বিবাহের পূর্বে রক্ত পরীক্ষা করা বাধ্যতামূলক করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যাতে বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা করা যায় তার ব্যবস্থা গ্রহণ করা হবে। বলেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ।

মন্ত্রী আজ ইনস্টিটিউট অভ্ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ ঢাকায় রোটারি ক্লাব আয়োজিত থ্যালাসেমিয়া সচেতনতা ও প্রতিরোধ-২০১৯ শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বৃহত্তর খুলনা রোটারি ক্লাবের সভাপতি মুক্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডাঃ রামেন্দু হোমচৌধুরী। শুভেচ্ছা দূত হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। অন্যান্যের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মাহমুদ হাসান ও বিশিষ্ট রোটারিয়ান পিডিজি শওকত হোসেন উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..