× Banner
সর্বশেষ
বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময় অত্যাধুনিক স্পোর্টস ভিলেজসহ আন্তর্জাতিক মানে ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম তৃণমূলের ক্ষুদ্র উদ্যোগেই গড়ে উঠবে স্বনির্ভর বাংলাদেশ – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ইংরেজি মাধ্যমে পড়ুয়া মেধাবীদের জন্য বার কাউন্সিল পরীক্ষা যেন ‘কঠিন বাস্তবতা’ না হয়-আইনমন্ত্রী সন্ত্রাস দমনে সক্ষমতা বাড়াতে জার্মানির সহযোগিতা চাইল পুলিশের মহাপরিদর্শক পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইইউ দূতের সাক্ষাৎ আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : পরিহন ও পর্যটন প্রতিমন্ত্রী দীর্ঘদিন ধরে বন্ধ মিল দ্রুত চালু করতে উদ্যোগ নিচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনা: নিহতের পরিবার ও আহতকে সহায়তা দিলেন বিএনপি নেতা আবু তাহের ভারত

বিবস্ত্র পুরুষের মরদেহ গাছে বাঁধা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩ মার্চ, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/Abhaynagar-Jessore.jpg

যশোর প্রতিনিধি: যশোরের অভয়নগরে গাছের সাথে বাঁধা অবস্থায় অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ মার্চ) সকালে উপজেলার ধোপাদী গ্রামের উত্তরপাড়ার কবিরাজ বাগানে মরদেহটি দেখতে পান স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহের পরিচয় মেলেনি।
পুলিশ জানায়, বুধবার সকালে ধোপাদী গ্রামের উত্তরপাড়া এলাকাবাসী কবিরাজ বাগানে একটি মরদেহ দেখতে পায়। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় আনুমানিক ৫০ বছর বয়সি বিবস্ত্র এক পুরুষের মরদেহ একটি দেবদারু গাছের সাথে বাঁধা অবস্থায় পাওয়া যায়। মরদেহের গলায় প্যান্ট দিয়ে ফাঁস দেওয়া ছিল। এছাড়া ওড়না ও কাপড়ের বেল্ট দিয়ে হাত-পা বাঁধা ছিল।
এ ব্যাপারে ঘটনাস্থলে উপস্থিত অভয়নগর থানার উপ-পরিদর্শক শাহ আলম জানান, প্রাথমিক তদন্তে মনে হয়েছে ওই ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ড মঙ্গলবার রাতের কোন এক সময় সংগঠিত হতে পারে। নিহতের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।


এ ক্যটাগরির আরো খবর..