বিপৎসীমার ৫০ সেমি ওপরে পদ্মার পানি

বিশেষ প্রতিবেদকঃ  পদ্মার ভাগ্যকুল পয়েন্টে পানি বিপৎসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পদ্মার তীরবর্তী নিম্নাঞ্চলের তিনটি উপজেলা টঙ্গিবাড়ী, লৌহজং ও শ্রীনগরের  ৪০টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মুন্সীগঞ্জের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, বন্যার পানিতে তলিয়ে গেছে নদী তীরবর্তী জমির ফসল। নদীতে তীব্র স্রোতের কারণে ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। জেলার মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি নদীর পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় পদ্মার পানি বৃদ্ধি পেয়েছে গতকালের চেয়ে ১১ সেন্টিমিটার। এ অঞ্চলে টানা কয়েকদিন পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে বন্যা পরিস্থিতি এখনো আশঙ্কাজনক নয় বলে নিশ্চিত করেছে সূত্রটি।

পানি উন্নয়ন বোর্ডের ভাগ্যকুল পয়েন্টের অফিস সহকারী জয়নাল আবেদিন জানান, এই পয়েন্টে পদ্মার পানি ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । নদীর তীরঘেঁষা বাড়িতে পানি ওঠে গেছে।

নিম্নাঞ্চল প্লাবিত লৌহজং উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেককুজ্জামান জানান, পানি বৃদ্ধি পেয়েছে। তবে বন্যার মতো পরিস্থিতি হয়নি। নদীর তীরসংলগ্ন বাড়ির উঠানে পানি এসেছে।  তবে পানি আরো বৃদ্ধি পেলে বন্যার রূপ নেবে ।

ইউএনও জানান,  জনপ্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। তাঁরা ব্যবস্থা নেবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।