× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ে অপতথ্যের বিরুদ্ধে যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিপিএল ফাইনালে কুমিল্লার প্রতিপক্ষ বরিশাল

admin
হালনাগাদ: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: বিপিএলের তৃতীয় আসরের ফাইনালে জায়গা করে নেয় বরিশাল বুলস।

টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬০ রান করে রংপুর রাইডার্স। জবাবে ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সাব্বির রহমানের ঝড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে জয়ের বন্দরে পৌছে যায় বরিশাল বুলস। বরিশালের হয়ে ৭৯ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেন সাব্বির রহমান। ৪৯ বলে ৭টি চার ৩ ছক্কায় তিনিই মূলত জয়ের ভীত গড়ে দেন।

 সাব্বিরের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বরিশালের হয়ে শাহরিয়ার নাফিস ৪৪ রানের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি খেলেন খেলেন। অথচ দলীয় ১০ রানের মধ্যেই ২টি উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল বরিশাল। তবে এরপরও শাহরিয়ার ও সাব্বিরের জুটিতেই অনেক দূর পৌছে যায় বরিশাল।  রনি তালুকদার (২), সেকুজি প্রসন্ন (৭),কেভন কুপার ১০ রান করেন।

 বল হাতে রংপুরের হয়ে সাকিব আল হাসান, আরাফাত সানি, ড্যারিন স্যামি ও থিসারা পেরেরা একটি করে উইকেট পান।

 এর আগে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে আবদুল্লাহ আল মামুন ও ল্যান্ডি সিমন্সের ওপেনিং জুটিতেই অনেক দূর এগিয়ে যায় রংপুর রাইডার্স। রংপুরের হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংসটি আসে সিমন্সের ব্যাট থেকে। ৫৭ বল মোকাবেলায় ৯ চার ও ২ ছক্কায় এই ইনিংস সাজান তিনি।

 তাছাড়া রংপুরের হয়ে আব্দুল্লাহ আল মামুন (২০), সৌম্য সরকার (৬), সাকিব আল হাসান (১৩), থিসারা পেরেরা (৫) ও ড্যারেন স্যামি (২৩) রান করেন।

 বল হাতে বরিশালের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট পান কেভন কুপার। তাছাড়া একটি করে উইকেট পান আল আমিন হোসেন, সেকুজি প্রসন্ন ও মোহাম্মদ সামি।

 শনিবার দিনের প্রথম কোয়ালিফায়ারে ম্যাচে রংপুরকে ৭২ রানে হারিয়ে ফাইনালে পা রেখেছে মাশরাফি বিন মুর্তজার কুমিল্লা। এদিকে বিগ ব্যাশে খেলার জন্য এই ম্যাচ না খেলেই ঢাকা ছেড়েছেন বরিশালের বুলসের ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইল। তবে তার অনুপস্থিতি বরিশালের হয়ে ঝড় তুলে দলকে জয় এনে দিয়েছেন সাব্বির রহমান। দারুণ পারফরম্যান্সের জন্য ম্যাচ শেষে তার হাতেই উঠেছে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার।


এ ক্যটাগরির আরো খবর..