× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার চাঁদাবাজদের ধরতে অফিসের গেটে তালা মেরে মাদারীপুর রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্যর অভিযান খেলাধুলার মাধ্যমেই সকল ভেদাভেদ ভুলে সকলকে ঐক্যবদ্ধ করা হবে -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাটকা সংরক্ষণ সপ্তাহ ৭-১৩ এপ্রিল, ইলিশ বাড়াতে সমন্বিত উদ্যোগ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পাকিস্তান-বাংলাদেশ ‘নলেজ করিডোর’ উদ্যোগে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর গুরুত্বারোপ নড়াইলে বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণপদ আর্চয্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম পারস্পরিক সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় হাই কমিশনের বৈঠক আবারও ভূমধ্যসাগরে নৌকাডুবি: ১০৫ অভিবাসীর মধ্যে ৭০ জন নিখোঁজ বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠক আজ: ১১,৫৭৮ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদনের প্রস্তাব সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল ঘোষণা হতে পারে আজ

ডেস্ক

বিপিএলের প্রতি আসরেই কোনো না কোনো বিতর্ক থাকেই

Kishori
হালনাগাদ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
বিপিএলের প্রতি আসরেই কোনো না কোনো বিতর্ক থাকেই

বিপিএলের প্রতি আসরেই কোনো না কোনো বিতর্ক থাকেই। এবার আসর শুরু হওয়ার আগেই কয়েকজন স্থানীয় ক্রিকেটারদের বাদ দেওয়া নিয়ে তৈরি হয়েছে আলোচনা। আর সে বিষয়েই আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

রোববার (৩০ নভেম্বর২০২৫) অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের মেগা নিলাম। তার আগের দিন আজ  রোববাব (২৯ নভেম্বর২০২৫) স্থানীয় কয়েকজন ক্রিকেটারদের বাদ দেওয়ার বিষয়ে এক বিজ্ঞপ্তি দিয়েছে বিপিএলের গভর্নিং কাউন্সিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে একটি স্বাধীন তদন্ত কমিটি বিসিবি সভাপতির কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনের সূত্র ধরেই সম্ভাব্য দুর্নীতি ও অনিয়ম সংশ্লিষ্ট বিষয়গুলো বোর্ডের নবগঠিত ‘ইন্টিগ্রিটি ইউনিট’-এর কাছে হস্তান্তর করা হয়েছে। স্বাধীন কমিটির চেয়ারম্যান অ্যালেক্স মার্শালের নেতৃত্বে এই ইউনিট বর্তমানে সম্পূর্ণ স্বাধীনভাবে তদন্ত কার্যক্রম পরিচালনা করছে।

বিসিবি জানিয়েছে, তারা দুর্নীতির যে-কোনো অভিযোগকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। বিপিএলের আসন্ন আসরের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতেই ইন্টিগ্রিটি ইউনিটের পরামর্শ নেওয়া হয়েছে। তাদের সুপারিশ অনুযায়ীই তদন্তের স্বার্থে কয়েকজন খেলোয়াড়কে এবারের টুর্নামেন্টে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে না।

গভর্নিং কাউন্সিল স্পষ্ট করে জানিয়েছে, এটি মূলত একটি সতর্কতামূলক পদক্ষেপ এবং তা কেবল বিপিএলের ক্ষেত্রেই প্রযোজ্য। তদন্ত প্রক্রিয়াকে প্রভাবমুক্ত রাখতে ও লিগের সুনাম অক্ষুণ্ন রাখতেই এই সিদ্ধান্ত। তবে বিসিবির আয়োজিত অন্যান্য ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বা কার্যক্রমে এই সিদ্ধান্তের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না।

যেহেতু ইন্টিগ্রিটি ইউনিটের অধীনে পর্যালোচনা ও তদন্ত এখনো চলমান, তাই নির্দিষ্ট কোনো ব্যক্তি বা অভিযোগের বিষয়ে বিস্তারিত মন্তব্য করা থেকে বিরত থেকেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

 


এ ক্যটাগরির আরো খবর..