× Banner
সর্বশেষ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৩ দিনে মোট ৯১টি বিল পাস শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব হবে -শিক্ষামন্ত্রীর ভোজ্য তেলের বাজার স্থিতিশীল রাখতে সীমান্ত এলাকাসহ সারাদেশে বিজিবির তৎপরতা জোরদার মধুখালীতে মালেকা চক্ষু হাসপাতালের ২৫ বছর পূর্তি (রজত জয়ন্তী) উৎসব হজযাত্রায় নিষিদ্ধ পণ্য বহন থেকে বিরত থাকতে অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের বাঙালির আত্মীক শিকড় পহেলা বৈশাখ  শ্রম (সংশোধন) বিল, ২০২৬ সংসদে পাস টোকিওতে ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’ অনুষ্ঠিত লক্ষ্মীপুরে অটো চালকের লাশ উদ্ধার পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান

বিনিয়োগকারীদের ৩০ শতাংশ লভ্যাংশ দেবে ডাচ-বাংলা ব্যাংক

admin
হালনাগাদ: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮

নিউজ ডেস্কঃ  বিনিয়োগকারীদের শেয়ারে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ডাচ-বাংলা ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশের সুপারিশ করেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানিটির সবশেষ সভায় এ সিদ্ধান্ত হয়।

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য মতে, ৩১ ডিসেম্বর, ২০১৭ শেষ হওয়া হিসাব বছরের জন্য এই লভ্যাংশের সুপারিশ করা হয়েছে।

এসময় পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ২৮ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯৭ টাকা ৪১ পয়সা।

আগের বছর যা যথাক্রমে ছিল ৮ টাকা ৮৮ পয়সা ও ৮৮ টাকা ৩৬ পয়সা।

সে হিসেবে বছর ব্যবধানে ডাচ-বাংলা ব্যাংকের মুনাফা বেড়েছে।

লভ্যাংশ বিবেচনার জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে আগামী ২৯ মার্চ। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ।


এ ক্যটাগরির আরো খবর..