× Banner
সর্বশেষ
এটি গণমানুষের বাজেট – কক্সবাজারে বাজেটের প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে -পানি সম্পদ মন্ত্রী ভারত ও বাংলাদেশের সম্মিলিত জনশক্তি বিশ্বে একটি বড় শক্তিতে পরিণত হতে পারে -দীনেশ ত্রিবেদী অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দেশে শিল্পায়নের নতুন সম্ভাবনা, শিগগিরই আসছে চীনা প্রতিনিধিদল -স্থানীয় সরকার মন্ত্রী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড চীনের প্রতিনিধি দলের সঙ্গে ডেপুটি স্পিকারের বৈঠক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন এমপি খোকন তালুকদার  কোটালীপাড়ায় বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচির উদ্বোধন বেনাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে আসছেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক

বিনা পয়সায় ভ্যাকসিন পেয়েও সমালোচনা-প্রধানমন্ত্রী

ACP
হালনাগাদ: শনিবার, ১১ জুন, ২০২২
বিনা পয়সায় ভ্যাকসিন পেয়েও সমালোচনা

মহামারি করোনা প্রতিরোধে বিনা পয়সায় টিকা গ্রহণকারীরা সমালোচনা করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারপ্রধান বলেন, আসলে কিছু মানুষ অর্জনকে অর্জন হিসেবে নিতে পারে না। কেন তাদের এই দৈনতা?

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্ত দিবস উপলক্ষ্যে শনিবার (১১ জুন) দলীয় নেতাকর্মীরা গণভবনে গেলে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, বিনা পয়সায় টিকা দিয়েছি। বিনা পয়সায় যাদের ভ্যাকসিন দিয়ে তরতাজা করেছি তারাই এখন সমালোচনা করছে।

বঙ্গবন্ধুকন্যা বলেন, আমরা একটা বাজেট দিয়েছি। উন্নত দেশে যেখানে জিডিপি মাইনাসে চলে যাচ্ছে। সেখানে আমরা ৫ ভাগের ওপরে রেখেছি। অথচ এমন অর্জনকেও কিছু মানুষ অর্জন হিসেবে নিতে পারছে না। এটাই বাস্তবতা।

এ সময় শেখ হাসিনা বলেন, তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন ও চাপে বাধ্য হয় আমাকে মুক্তি দিতে। যতবার গ্রেফতার হয়েছি, ততবারই নেতাকর্মীদের উদ্দেশে চিঠি দিয়েছি। চিঠির মাধ্যমে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি। দেশবাসীকে চিঠি দিয়েছি। আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীরা সবসময় ঠিক থাকে। এটা বাবার সময়ও দেখেছি।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার অবাক হয়েছিল যে, ১৫ দিনে আমার মুক্তির জন্য ২৫ লাখ স্বাক্ষর সংগ্রহ করা হয়। আর এটাই আওয়ামী লীগ। জনগণই হলো আমাদের শক্তি। অন্যদিকে, বিএনপির জন্মই আজন্ম পাপ।


এ ক্যটাগরির আরো খবর..