ভারতের ৮০ কোটি দরিদ্রকে নভেম্বর পর্যন্ত বিনামূল্যে খাদ্য সহায়তা মোদির

ভারতের ৮০ কোটি দরিদ্রকে নভেম্বর পর্যন্ত বিনামূল্যে খাদ্য সহায়তা মোদির

ভারত প্রতিনিধিঃ করোনাভাইরাস মহামারীর কবলে ভারতের ৮০ কোটি দরিদ্র মানুষকে বিনামূল্যে খাদ্য সহায়তা দেবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারের নেয়া গরিব কল্যাণ যোজনা নামের এই প্রকল্প চালু থাকবে আগামী নভেম্বর পর্যন্ত।

দেশের দরিদ্র মানুষের দুর্দশা দূর করতে প্রধানমন্ত্রী দেশের প্রায় ৮০ কোটি মানুষকে প্রত্যেক মাসে বিনামূল্যে মাথাপিছু পাঁচ কেজি চাল, এক কেজি ডাল দেয়ার প্রকল্প নবেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

দেশটিতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ষষ্ঠবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিলেন ভারতের এই প্রধানমন্ত্রী। মঙ্গলবার জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, আগামী কয়েক মাসে যেসব উৎসব আসবে সেগুলো মাথায় রেখে ৮০ কোটি মানুষকে বিনামূল্যে দেয়া ৫ কেজি চাল ও এক কেজি ডালের প্রকল্প আগামী দিওয়ালি এবং ষট পূজা পর্যন্ত অথবা নবেম্বরের শেষ পর্যন্ত বৃদ্ধি করা হবে।

তিনি আরো বলেন, বিনামূল্যের খাদ্য সহায়তার এই প্রকল্পে ৯০ হাজার কোটি রুপীর বেশি ব্যয় করার পরিকল্পনা করছে সরকার। জুলাই মাস থেকে কৃষিক্ষেত্রে সবচেয়ে বেশি কর্মচাঞ্চল্য শুরু হয়। সেই তুলনায় অন্যান্য শিল্পক্ষেত্রে কাজ কম থাকে। এছাড়া উৎসব মৌসুম শুরু হয় জুলাই থেকে, আর এই সময় মানুষের চাহিদা ও ব্যয় বেড়ে যায়। যে কারণে এসব বিষয় মাথায় রেখেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা প্রকল্পের মেয়াদ নবেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হলো।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।