× Banner
সর্বশেষ
ধানের শীষে ভোট চাইতে গিয়ে সাবেক মেম্বার আটক লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিএনপি প্রার্থী জহির উদ্দিন স্বপন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জামায়াতে আমিরের প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ভোট দিলেন তারেক রহমান দেশের সবচেয়ে ব্যয়বহুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আজ ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১১ দলীয় জোট প্রার্থী ভোটারদের মাঝে টাকা বিতরণ করছেন: শামা ওবায়েদ ভোটকেন্দ্রে দায়িত্বরত পুলিশ সদস্যদের পোশাকে গোপন ক্যামেরা

ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০
বিনম্র শ্রদ্ধা নিবেদন

মাহফুজার রহমান মাহফুজ,ফুলবাড়ী, (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ আজ ১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি,স্বাধীনতার মহান স্থপতি, রাজনীতির মহাকবি,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালন করছে উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ। সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,সকাল সাড়ে ৮টায় বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন নেতা-কর্মীরা। এরপর ফুলবাড়ী উপজেলা আ’লীগের অস্হায়ী কার্যালয়(পোদ্দার মার্কেট) থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অত্র কার্যালয়ে এসে সমবেত হয়।সেখানেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বাংলাদেশ আ’লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সম্মানিত সভাপতি আতাউর রহমান শেখ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন -উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান ও বর্তমানে জেলা পরিষদ সদস্য, আহাম্মদ আলী পোদ্দার রতন,উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মিয়া,উপজেলা আ’লীগের যুগ্মসাধারন সম্পাদক নুরুল হুদা দুলাল,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর হারুন প্রমুখ।
আলোচনা সভায় আরো উপস্হিত ছিলেন,মোঃ এজাহার আলী চেয়ারম্যান, শিমুলবাড়ী ইউপি,হাসেন আলী সাবেক চেয়ারম্যান ও সভাপতি নাওডাঙ্গা ইউপি, নজির হোসেন,যুবলীগ নেতা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


এ ক্যটাগরির আরো খবর..