× Banner
সর্বশেষ
দক্ষিণাঞ্চলের যোগাযোগে নতুন দিগন্ত নবম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর চুক্তি স্বাক্ষর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্মৃতি গ্রন্থগার ও জাদুঘর পরিদর্শন করলেন – জেলা পরিষদের প্রশাসক মন্ত্রি সভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন বিশ্বকাপ ফুটবল উপলক্ষ্যে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট উন্মোচন বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি – শিক্ষামন্ত্রী আগামী ৫ দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, ১৯ জেলায় ঝড়ের সতর্কতা আজ বৃহস্পতিবার (১১ জুন) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ১২ জুন ঢাকায় আসছেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের

বিধ্বস্ত হাওর পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭

বিশেষ প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অকাল বন্যায় বিধ্বস্ত হাওর এলাকা পরিদর্শনে যাচ্ছেন।আগামী রোববার প্রধানমন্ত্রী হাওরের পরিস্থিতি সরেজমিনে দেখতে সুনামগঞ্জ জেলা সফর করবেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আহমদ হোসেন দুপুরে  বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্চের শেষে অকাল বন্যায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ হাওরাঞ্চলের প্রায় সব বোরো ফসল তলিয়ে যায়। এটাই হাওরের একমাত্র ফসল। এই ফসল হারিয়ে মানুষ এখন দিশেহারা।

বাংলাদেশের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, হবিগঞ্জ ও কিশোরগঞ্জের বিস্তীর্ণ এলাকা নিয়ে এই হাওরাঞ্চল অবস্থিত। রোবো ফসল ডুবে যাওয়ার পর সেখানে শুরু হয় মাছ, হাঁস ও অন্যান্য জলজ প্রাণীর মড়ক। যার ফলে বিভিন্ন স্থানে মাছ ধরা নিষিদ্ধের পাশাপাশি পানিতে চুন ফেলে বিষক্রিয়া কাটানোর চেষ্টা করা হচ্ছে।

এ অবস্থায় ক্ষতিগ্রস্ত হাওরবাসীর পক্ষথেকে ‘দুর্গত এলাকা’ ঘোষণার দাবি করা হলেও ‘আইনবলে’ সরকার তা আমলে নেয়নি। তবেসরকারের পক্ষ থেকে হাওরে নানা ধরনের সাহায্য-সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..