৫ মাসের ব্যাবধানে ফের বিধ্বংসী আগুনের কবলে চলন্তিকা বস্তি

দি নিউজ ডেক্সঃ ৫ মাসের ব্যাবধানে আবার বিধ্বংসী আগুনের কবলে চলন্তিকা বস্তি অগ্নি নির্বাপক বাহিনীর ১৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ভোর পৌনে ৬টায় দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মিরপুর-৭ নম্বর সেকশনে রূপনগর থানার পেছনে চলন্তিকা মোড় থেকে রূপনগর আবাসিক এলাকা পর্যন্ত ঝিলের ওপর কাঠের পাটাতন দিয়ে গড়ে তোলা এই বস্তিতে ২০১৯ সালের ১৬ অগাস্ট সন্ধ্যায় আরও এক দফা অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, শুক্রবার ভোর সোয়া ৪টার দিকে ওই বস্তিতে আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে যান। বস্তির প্রায় আড়াই হাজার ঘরের মধ্যে একটি বড় অংশ ওই অগ্নিকাণ্ডে পুড়ে যায়।

তিনি বলেন, আগুনে বস্তির বেশ কিছু ঘর পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ এখনই বলা যাচ্ছে না। অগ্নিকাণ্ডের কারণ ক্ষতিয়ে দেখার পাশাপাশি ক্ষয়ক্ষতির পরিমোণ নিরূপণ করতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে ফায়ার সার্ভিস।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
সংবাদ প্রতিনিধি

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।