দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করার কোনো সিদ্ধান্ত সরকারের নেই -তথ্যমন্ত্রী

দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করার কোনো সিদ্ধান্ত সরকারের নেই -তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার বন্ধ করে দিতে হবে। তার এমন বক্তব্যের পর মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। সরকারের এ ধরনের কোনো সিদ্ধান্ত নেই। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ৷

আজ সোমবার (২৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

রোববার (২৩ অক্টোবর) এক আলোচনা সভায় তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, আমাদের রিজার্ভের যে অবস্থা, আমরা জানি না সামনে কী হবে। এলএনজি এখন আমরা আনছি না। ২৫ ডলার দাম ধরেও যদি এলএনজি আমদানি করতে যাই, চাহিদা মেটাতে অন্তত ৬ মাস কেনার মতো অবস্থা আছে কি না জানি না। আমাদের এখন সাশ্রয়ী হওয়া ছাড়া উপায় নেই। প্রয়োজনে দিনের বেলায় সবাইকে বিদ্যুৎ ব্যবহার বন্ধই করে দিতে হবে।

জাতীয় পার্টি (জাপা) নিয়ে এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, আসলে তারা (জাপা) যে বিরোধী দল সেটা দেখানোর জন্য কিছু বক্তব্য রাখছে, এটি ভালো। বিরোধীদল প্রমাণ করার জন্য কড়া কড়া বক্তব্য রাখছে। আমি আশা করব জাতীয় পার্টির অভ্যন্তরীণ যে গন্ডোগোল চলছে, সেটা তারা নিরসন করতে পারবেন।

এ সময় বিএনপি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, মির্জা ফখরুল বলেছেন সুষ্ঠু নির্বাচন হলে নাকি আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না। আমি আশা করি, এ আশঙ্কা যেন বিএনপির বেলায় না ঘটে। সেটিই আমার প্রত্যাশা।

তিনি বলেন, খুলনায় সমাবেশ করতে গিয়ে বিএনপি নেতাকর্মীরা রেলস্টেশন ভাঙচুর করেছে, আওয়ামী লীগ কার্যালয়ে হামলা করেছে।

ড. হাছান মাহমুদ বলেন, বাস-লঞ্চ মালিকদের ধর্মঘটে সরকার বা সরকারি দলের কোনো হাত নেই। বাস মালিকরা মূলত অতীতে বিএনপির বাসে আগুন দিয়ে শ্রমিক হত্যা করার ভয় থেকেই ধর্মঘট ডেকেছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।