× Banner
সর্বশেষ
আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন 

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে ২২৮ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

জব ডেস্কঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। নয় ধরনের পদে ২২৮ জনকে মুক্তিযোদ্ধা কোটায় অস্থায়ী ভিত্তিতে এই নিয়োগ দেওয়া হবে।

পদসমূহঃ হিসাবরক্ষক পদে সাতজন, সহকারী শিক্ষক পদে চারজন, সহকারী হিসাবরক্ষক পদে ১৫ জন, উচ্চমান সহকারী পদে পাঁচজন, জুনিয়র শিক্ষক পদে পাঁচজন, এসবিএ-এ পদে চারজন, স্টোরকিপার-এ পদে ১১ জন, শিক্ষানবিশ পদে ১১৭ জন এবং সাহায্যকারী পদে ৬০ জনসহ মোট ২২৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতাঃ পদগুলোতে আবেদনের জন্য পদমর্যাদা অনুযায়ী প্রার্থীদের জেএসসি পরীক্ষা পাস থেকে স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। কয়েকটি পদের জন্য কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য যোগ্যতাও থাকতে হবে।

বয়সঃ আবেদনকারীদের বয়স ৩০ মার্চ, ২০১৭ অনুযায়ী ১৮ বছর থেকে ৩২ বছর পর্যন্ত হতে হবে।

বেতনঃ জাতীয় বেতনক্রম-২০১৫ অনুসারে নিয়োগপ্রাপ্তদের পদমর্যাদা অনুযায়ী বেতন দেওয়া হবে প্রতি মাসে আট হাজার ৫০০ থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত।

আবেদন প্রক্রিয়াঃ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। নির্ধারিত ফরমটি পাওয়া যাবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে (www.bpdb.gov.bd)। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী আবেদন করতে হবে। প্রার্থীরা আগামী ৩০ মার্চ, ২০১৭ পর্যন্ত আবেদনপত্র ‘পরিচালক, কর্মচারী পরিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, ওয়াপদা ভবন (পঞ্চম তলা), মতিঝিল বা/এ, ঢাকা-১০০০’ ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন।

বিস্তারিত দেখুন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে :


এ ক্যটাগরির আরো খবর..