× Banner
সর্বশেষ
কোটালীপাড়ায় মরা গরু বিক্রির অভিযোগে ১০ মণ মাংস পুঁতে ফেলা হলো ঈদুল ফিতরে টানা ছুটি ঘোষণা সরকারি চাকরিজীবীদের ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরিশালে ইউনিয়ন চেয়ারম্যানের মৃত্যু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০১৫

বিশেষ প্রতিনিধিঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান খান (মিজান মাস্টার)(৬০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এর আগে ভোরে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

দুধল ইউনিয়ন পরিষদের সচিব মো. ইউনুস খান  জানান, ভোরে হাবিবুর রহমান তার বাড়ির কাছে মাছের ঘেরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় ওই ঘেরের বৈদ্যুতিক তারে পা লেগে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টার দিকে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  মৃতদেহ পারিবারিকভাবে আলোচনার মাধ্যমে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।

নিহত হাবিবুর রহমান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পাশাপাশি বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়াও সম্প্রতি তিনি কামারখালি কে এস ইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ থেকে অবসরে যান।


এ ক্যটাগরির আরো খবর..