× Banner
সর্বশেষ
প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর যুদ্ধ শুরুর পর থেকে ৭ বাংলাদেশি নিহত হয়েছেন -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম পহেলা বৈশাখ ৪৪ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ এপ্রিল (বৃহস্পতিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বৈঠক কৃষি ও পোল্ট্রি খাতে বিনিয়োগ বৃদ্ধিতে জ্যাপফা পিটিই-এর আগ্রহ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন

ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট শিশু

মাদারীপুরের কালকিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর গ্রামে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত ১২ বছর বয়সী শিশু রবিউল সরদারের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল ) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গতকাল বুধবার (৮ এপ্রিল) বিকেলে নিজ বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিউল সরদার ওই এলাকার খোকন সরদারের ছেলে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ছাদে ঘুড়ি ওড়ানোর সময় রবিউলের ঘুড়ি পাশের উচ্চক্ষমতার বিদ্যুতের তারে আটকে যায়। পরে সেটি ছাড়ানোর চেষ্টা করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত শিশু রবিউল ঢাকার রাব ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে আমরা পরিবারের পক্ষ থেকে জেনেছি। আমাদের টিম ঘটনাস্থলে গেছে। শাহবাগ থানা থেকে বার্তা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”


এ ক্যটাগরির আরো খবর..