× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

বেনাপোল প্রতিনিধি

শার্শায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে প্রবাসীর মৃত্যু

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
বিদ্যুৎস্পৃষ্টে হয়ে প্রবাসীর মৃত্যু

স্টাফ রিপোর্টার বেনাপোলঃযশোরের শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাবিবুর রহমান হাবিব (৩০) নামে এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) সকাল ৭ টার দিকে শার্শার সদর ইউনিয়নের চটকাপোতা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান হাবিব শার্শা ইউনিয়নের চটকাপোতা এলাকার জিহাদ আলীর ছোট ছেলে।সে গত চার মাস আগে মালয়েশিয়া থেকে দেশে আসেন।
স্থানীয়রা জানান, হাবিবুর রহমান সকালে লাউতাড়া মাঠে মাছের ঘেরের সেচ দিত গিয়ে সেচ পাম্পের পাইপের মুখের তার বাঁধতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার স্ত্রী সুমি আক্তার দেখে পরে তার চিৎকারে স্থানীয় লোকজন এসে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মনিরুজ্জামান বলেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান


এ ক্যটাগরির আরো খবর..