× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার প্রাপ্তিতে হানিফ সংকেতের অনুভূতি মৃত্যুর গুজব পাশ কাটিয়ে অভিনয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি প্রতিদ্বন্দ্বিতা করে হারল ইংল্যান্ড, ফাইনালে ভারত দেশের সব সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয়ীসহ ১১টি নির্দেশনা সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি আজ আজ শুক্রবার (৬ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ ফাল্গুন শুক্রবার (৬ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকে

নবীগঞ্জে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল অলির, আহত ১

Kishori
হালনাগাদ: শনিবার, ১৪ জুন, ২০২৫
বজ্রপাতে যুবকের মৃত্যু

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলি চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহিদ মিয়া (৩০) নামে অপর একজন গুরুতর আহত হয়েছেন। আহত আহিদ মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৪ জুন) বেলা ১২টার দিকে উপজেলার রাইয়াপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত রঙ্গ চৌধুরীর ছেলে অলি চৌধুরী । কাদিপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলেআহত আহিদ মিয়া।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বড় বাড়ির মসজিদের পাশে একটি বড় জাম গাছ রয়েছে। দুপুরে অলি চৌধুরী ও আহিদ মিয়া ওই গাছে জাম পাড়তে ওঠেন। এ সময় গাছের ডালে জড়ানো বৈদ্যুতিক তারে স্পর্শ করে হঠাৎ দুজনেই বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে দ্রুত গাছ থেকে নামিয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক অলি চৌধুরীকে মৃত ঘোষণা করেন। আহত আহিদ মিয়াকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. কামরুজ্জামান, নিহত বিষয়টি সত্যতা নিশ্চিত করে তিনি বলেন ওপর আহত ব্যক্তির চিকিৎসা চলছে।


এ ক্যটাগরির আরো খবর..