বিশেষ প্রতিবেদক আবদুর রহমান রিজভীঃ দেশের প্রতিটা মানুষ বিদ্যুতের আলোয় আলোকিত হবে। কাউকে অন্ধকারে থাকতে হবেনা। অনাহারে কেউ থাকবেনা। কোন মায়ের কোল খালি হবেনা। কোন বোনকে বিধবা হতে হবেনা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। সর্বহারা, জেএমবির নির্যাতন এবং পুলিশের হয়রানির স্বীকার হতে হয় না। বলেছেন নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম এমপি।
আজ মঙ্গলবার জেলার চকশিমলা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নন্দনালী ও চকশিমলা গ্রামে বিদ্যুৎ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি এসব কথা বলেন। এসময় তিনি নন্দনালী গ্রামে ১২৫টি ও চকশিমলা গ্রামে ২৫০টি মিটারের উদ্বোধন ঘোষণা করেন।
সৈয়দ আলী সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, হাটকালুপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুস শুকুর,হাটকালুপাড়া ইউপি আওয়ামী লীগ সভাপতি আমজাদ হোসেন,সম্পাদক আফজাল হোসেন, পরিচালক আত্রাই পল্লী বিদ্যুৎ সমিতি মাহতাব উদ্দিন, হাটকালুপাড়া ইউনিয়ন যুবলীগ সহ- সভাপতি নাজমুল হোসাইন সেন্টু প্রমুখ।অনুষ্ঠান সঞ্চালনা করেন ওমর ফারুক আকাশ।





