× Banner
সর্বশেষ
এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল স্থলবন্দর ও আইসিপি পরিদর্শন সবসময় জুলাই যোদ্ধাদের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী সরকারি কর্মচারীদের শৃঙ্খলা জোরদারে নতুন আইন পাস সুখী, সমৃদ্ধ বেটার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে -প্রধানমন্ত্রী বিভেদ সৃষ্টির অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর   কার্গো পরিবহন কার্যক্রমকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে -বিমান মন্ত্রী শ্রমমন্ত্রীর হস্তক্ষেপে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ প্রত্যাহার কর্মসংস্থান বাড়াতে ও অর্থনীতি সমৃদ্ধ করতে কাজ করছে সরকার -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর করার লক্ষ্যে কাজ করছে সরকার -তথ্যমন্ত্রী পহেলা বৈশাখের শোভাযাত্রার নতুন নামকরণ ‘বৈশাখী শোভাযাত্রা’

স্টাফ রিপোর্টার, যশোর

বিদেশি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে যশোরে দিনব্যাপী শিক্ষা মেলা

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
যশোরে দিনব্যাপী শিক্ষা মেলা

বিদেশি ৮ টি সরকারি বিশ্ববিদ্যালয়ের সরাসরি অংশগ্রহণে যশোরে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী শিক্ষা মেলা।

আজ সকাল ১০টায় যশোরের একটি অভিজাত হোটেলে এ মেলার উদ্বোধন করেন এনএসএস সলিউশনের হেড অব মার্কেটিং সবুজ হোসেন।

মেলায় মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেনাগা ন্যাশনাল, আইএনটিআই ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ কুয়ালালামপুর, ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া, মাল্টিমিডিয়া ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, ইনফ্রাস্ট্রাকচার ইউনিভার্সিটি কুয়ালালামপুর, কানাডিয়ান ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ পোর্টসমাউথ ইউকের প্রতিনিধিরা অংশ নেন। সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত এ মেলায় বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা শিক্ষার্থীদের সাথে তথ্য বিনিময় করেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, মফস্বল শহরে এ ধরনের মেলা উচ্চশিক্ষার পথকে সুগম করবে। ফলে এ ধরণের মেলা বারবার আয়োজন করা দরকার।

এদিকে আয়োজকরা জানিয়েছেন জেলা শহরে মেলা আয়োজন করলো তারা ব্যাপক সাড়া পেয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..