× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে দুটি প্রতিষ্ঠানকে নোটিশ

Kishori
হালনাগাদ: বুধবার, ১০ এপ্রিল, ২০১৯

ডাউন লিংক করে দেখানো বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে বিতরণকারী দুটি প্রতিষ্ঠানকে নোটিশ দেয়া হয়েছিল। তারা নোটিশের জবাব দিয়ে বলেছে, পুরো বিষয়টি জানাতে তাদের ১৫ দিন সময় লাগবে। সে আবেদন মঞ্জুর করা হয়েছে। তবে অনির্দিষ্ট কোনো সময় দেয়া হবে না। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ  বুধবার সচিবালয়ে টেলিভিশন চ্যানেল মালিক সমিতি (অ্যাটকো) নেতাদের সঙ্গে এক বৈঠকে এ তথ্য জানান তিনি। বিদেশি চ্যানেল প্রদর্শনের সময় বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ রেখে ২০০৬ সালে ‘ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক আইন’ করে সরকার। নিষিদ্ধ হওয়ার পরও ১৩ বছর ধরে তা মানা হচ্ছিল না। দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে এ অপকর্ম করে আসছিল একটি চক্র। ফলে দেশের টেলিভিশন চ্যানেলগুলো অর্থিক ক্ষতির মুখোমুখি হওয়ার পাশাপাশি পাচার হচ্ছিলো মোটা অংকের অর্থ। টিভি চ্যানেলগুলোর ক্রমাগত আপত্তির মুখে অবশেষে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। শুরু হয় আইনের বাস্তবায়ন। চলতি এপ্রিলের শুরুতে তথ্য মন্ত্রণালয় দুইটি পরিবেশক (ডিস্ট্রিবিউটর) সংস্থা ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং জাদু ভিশন লিমিটেডকে কারণ দর্শানোর নোটিশ পাঠায়। নোটিশের জবাব দিয়েছে পরিবেশক সংস্থা দুটি।

তথ্যমন্ত্রী বলেন,আইন অনুযায়ী ডাউন লিংক করে দেখানো বিদেশি চ্যানেলে কোনো বিজ্ঞাপন প্রচার করা যাবে না। এ ধরনের আইন অন্যান্য দেশেও আছে। আমরা শুধু আইন বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছি। আমরা কোনো টিভি চ্যানেল বন্ধ করিনি। তেমনটা করার উদ্দেশ্যও নেই।

তিনি বলেন, বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধের বিষয়ে বিতরণকারী ন্যাশনওয়াইড মিডিয়া লিমিটেড এবং যাদু ভিশন লিমিটেডকে নোটিশ দেয়া হয়েছিল। তারা নোটিশের জবাব দিয়ে বলেছে, পুরো বিষয়টি জানাতে তাদের ১৫ দিন সময় লাগবে। সে আবেদন মঞ্জুর করা হয়েছে। তবে ১৫ দিনের বেশি বা অনির্দিষ্ট কোনো সময় দেয়া হবে না। বৈঠকে বর্তমানে টেলিভিশনগুলোর অবস্থা ও নিজেদের দাবি তুলে ধরেন অ্যাটকোর নেতারা। তারা এসময় এক বছরের সময় বেঁধে দিয়ে টিভি চ্যানেলগুলো ডিজিটালাইজেশনের আওতায় আনতে ব্যবস্থা নেয়ারও আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..