× Banner
সর্বশেষ
বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ হামের প্রাদুর্ভাব: চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ মেহেরপুরের গাংনী হতে সাড়ে চার হাজার লিটার ডিজেল উদ্ধার

মুজিবনগর আদর্শ মহিলা কলেজের এইচএসসি ২০২০ এর বিদায় ও নবীনবরণ

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর মুজিবনগর উপজেলার মুজিবনগর আদর্শ মহিলা কলেজের এইচএসসি-২০২০ এর বিদায় ও নবাগত ছাত্রীদের বরণ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা চেয়ারম্যান মোঃ জিয়াউদ্দিন বিশ্বাস।

মুজিবনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুজিবনগর আদর্শ মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সদস্য ওয়াজেদ আলী, প্রভাষক আরশি ইসলাম, বৃষ্টি খানম প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য শামীম আরা হিরা,মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মোনাখালি ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ,মুজিবনগর থানা অফিসার ইনচার্জ হাসেম আলী, স্থানীয় জনপ্রতিনিধিগণ, শিক্ষক-শিক্ষিকা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ। এর আগে নবাগত ছাত্রীদের বরণ করা হয় এবং বিদায়ী ছাত্রীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..