× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

বিদায় অনুষ্ঠানে তোফায়েল আহমেদ নতুন মন্ত্রিসভা ভালো করবে বলে বিশ্বাস করি

admin
হালনাগাদ: সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

বিদায়ি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৎ, আদর্শবান এবং রাজনৈতিকভাবে পরীক্ষিত ব্যক্তিদের নিয়ে একটি সুন্দর মন্ত্রিসভা গঠন করেছেন।

আমি বিশ্বাসকরি নতুন মন্ত্রিসভা ভালো করবে।’ তিনি আজ বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শেষ কর্মদিবসে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সাথে বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে আমি মাত্র ২৮ বছর বয়সে প্রতিমন্ত্রীর মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক সচিব নির্বাচিত হয়েছিলাম। বঙ্গবন্ধু যখন রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তখন আমাকে রাষ্ট্রপতির বিশেষ সহকারী নিয়োগ দিয়েছিলেন। আমি ১০ম জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেছি। ২০১৪ সাল থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করলাম। যতদিন বেঁচে থাকবো দেশের মানুষের কল্যাণে কাজ করে যাবো।’

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ মফিজুল ইসলাম, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দফতর ও সংস্থার প্রধান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ এ সময় উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..