বিদায়ি শিক্ষামন্ত্রীকে সংবর্ধনা

বিদায়ি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্মানে আজ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোঃ সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মোঃ আলমগীরসহ মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভায় মন্ত্রণালয়ের দু’টি বিভাগের পক্ষ থেকে দুই সচিব এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ ফুল দিয়ে মন্ত্রীকে বিদায়ি শুভেচ্ছা জানান। এসময় মন্ত্রী মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে তাঁকে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।