× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ডেস্ক

বিতর্ক আর ব্যর্থতায় ভরা এক ফাইনালে শেষ হাসি হাসল সেনেগাল

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
সেনেগাল

বিতর্ক আর ব্যর্থতায় ভরা এক ফাইনালে শেষ হাসি হাসল সেনেগাল। আফ্রিকান কাপ অব নেশন্সের ফাইনালে অতিরিক্ত সময়ে পাপে গুয়েইর একমাত্র গোলে মরক্কোকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

নির্ধারিত ৯০ মিনিট শেষে ম্যাচ গড়ায় যোগ করা সময়ে। তখনই ঘটে বড় বিতর্ক। যোগ করা আট মিনিটের শেষ মুহূর্তে কঙ্গোলিস রেফারি জ্য-জ্যকস এনদালা ভিএআর দেখে মরক্কোর পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেন। সেনেগাল ডিফেন্ডার এল হাদজি মালিক দিওফ বক্সে ব্রাহিম দিয়াজকে ফাউল করেন বলে রায় দেন রেফারি। এই সিদ্ধান্তের প্রতিবাদে সেনেগালের বেশিরভাগ খেলোয়াড় মাঠ ছেড়ে চলে যান। গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে, একাংশ সমর্থক চেয়ার ও বিভিন্ন বস্তু ছুড়ে মারেন।

প্রায় আধঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে পেনাল্টি নিতে আসেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার ব্রাহিম দিয়াজ। তবে দুর্বল পানেনকা শটে তিনি ব্যর্থ হন। সেনেগাল গোলরক্ষক এদুয়ার্দো মেন্দি সহজেই বল ধরে ফেলেন। এই মিসের পর যেন নতুন প্রাণ পায় সেনেগাল দল।

অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটেই আসে ম্যাচের একমাত্র গোল। মাঝমাঠ থেকে বল দখল করে ইদ্রিসা গানা গুয়েই পাস বাড়ান পাপে গুয়েইর দিকে। ভিয়ারিয়ালের এই মিডফিল্ডার নিখুঁত শটে জাল কাঁপিয়ে স্তব্ধ করে দেন অর্ধলক্ষাধিক স্বাগতিক দর্শককে।

ম্যাচ শেষে গোলদাতা গুয়েই বলেন, আমরা সবকিছু দিয়েছি। কোনো প্রতারণা করিনি। এটা ছিল ভীষণ কঠিন ম্যাচ। কিন্তু আমরা জিততে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। সেনেগাল আফ্রিকার চ্যাম্পিয়ন আমরা খুব খুশি।

মরক্কো ম্যাচটি পেনাল্টি শুটআউটে নিতে পারত। কিন্তু অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে নায়েফ আগুয়ার্দের হেড ক্রসবারে লেগে ফিরে আসে। দিনটা যে মরক্কোর নয়, তা তখনই স্পষ্ট হয়ে যায়। ঘরের মাঠে ৫০ বছরের শিরোপা খরা কাটানোর স্বপ্ন আবারও অপূর্ণ থেকে যায়।

ম্যাচ শেষে মরক্কোর কোচ প্রতিপক্ষকে অভিনন্দন জানালেও হতাশা লুকাননি, সেনেগালকে অভিনন্দন। তবে পেনাল্টির সিদ্ধান্তের পর মাঠে যা ঘটেছে, তা আফ্রিকান ফুটবলের ভাবমূর্তির জন্য হতাশাজনক।

এই জয়ে ২০২২ সালের পর আবার আফ্রিকান চ্যাম্পিয়ন হলো সেনেগাল। তিন বছরে এটি তাদের তৃতীয় শিরোপা।


এ ক্যটাগরির আরো খবর..