× Banner
সর্বশেষ
অনুমোদনহীন শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম স্থগিতের নির্দেশ আজ ৩১ মার্চ মঙ্গলবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩১ মার্চ (১৬ চৈত্র) মঙ্গলবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ জানালো মন্ত্রণালয় জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অবৈধ উপার্জনের অভিযোগে বিডিনিউ সম্পাদকের বিরুদ্ধে মামলা দুদকের

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

অবৈধ উপার্জনের অভিযোগে অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের কোর্ট পরিদর্শক মো. জুলফিকার।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুদকের ঢাকা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। মামলায় তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে ৪২ কোটি টাকা অবৈধভাবে উপার্জনের অভিযোগ আনা হয়েছে। মামলার বাদী দুদকের উপ-পরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান।

মামলার এজাহারে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী অসৎ উদ্দেশ্যে জেনেশুনেই প্রতারণার আশ্রয়ে মিথ্যা প্রতিবেদনকে সঠিক হিসেবে ব্যবহার করে লোকসানী প্রতিষ্ঠানকে লাভজনক দেখিয়ে একশ টাকা মূল্যমানের শেয়ারমূল্য ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ দেখিয়ে বিএসইিসির অনুমোদন-হীন পুঁজি-বাজারে অ-তালিকাভুক্ত বিডি নিউজ টুয়েন্টি-ফোর ডটকম নামক একটি অনলাইন-ভিত্তিক পত্রিকার শেয়ার বিক্রি দেখিয়ে বিভিন্ন ব্যাংক হিসাবে ৪২ কোটি টাকা জমা করেছেন, যার কোনও বৈধ উৎস নেই।

এতে আরও বলা হয়, তৌফিক ইমরোজ খালিদী প্রতারণার মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় এই অর্থ অর্জন করেছেন বলে দুদকের কর্মকর্তারা প্রাথমিকভাবে জানতে পেরেছেন। তার জ্ঞাত আয়ের সঙ্গে এই অর্থ আয়ের উৎস অসঙ্গতিপূর্ণ বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..