× Banner
সর্বশেষ
এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ শারীরিক অসুস্থতার কারণে চেয়ারম্যানের পদ ছাড়ার আবেদন ইউজিসি চেয়ারম্যানের দেশের ৫৪টি খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাস টার্মিনাল পরিদর্শনে সড়কমন্ত্রী ; নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার নজির নেই, মালিকরা খুশিতেই কম নিচ্ছেন- সড়কমন্ত্রী ঈদকে ঘিরে জমে উঠেছে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তার মার্কেটগুলো আন্তর্জাতিক বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে বিমান প্রতিমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তেলের কোনো সংকট নেই, দাম বাড়ছে না – সেতুমন্ত্রী ১৫ কার্যদিবসের মধ্যে ব্রডশিট জবাব না দিলে এমপিও স্থগিতের সতর্কতা

স্টাফ রিপোর্টার

বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের উদ্যোগে বিজয় দিবস পালিত

Kishori
হালনাগাদ: রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বিজয় দিবস

১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চট্টগ্রাম কেন্দ্র ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করেছে। শনিবার (১৬ ডিসেম্বর) দিনের কর্মসূচির শুরুতে সকাল দশটায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার (জিএম) নূর আনোয়ার হোসেন রনজুর নেতৃত্বে র‌্যালী করে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর সকাল সাড়ে দশটায় আলোচনা সভার আয়োজন করা হয়।

নূর আনোয়ার হোসেন রনজুর সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনায় অতিথি হিসেবে বক্তব্য দেন যুদ্ধকালীন মুক্তিযুদ্ধের বিএলএফের চট্টগ্রাম অঞ্চলের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য দেন একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন। বক্তব্য দেন প্রোগ্রাম কন্ট্রোলার রোমানা শারমিন, মুখ্য চিত্রগ্রাহক নিয়ন্ত্রক পান্থ রেজা, বিজ্ঞাপন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, হিসাব সহকারী মাকসুদুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ শওকত ইকবাল চৌধুরী।

আলোচনায় মাহফুজুর রহমান বলেন, ‘বাঙালির দীর্ঘ দিনের লালিত স্বপ্ন স্বাধীন ভূখণ্ড অর্জনের জন্য যে লডাই সংগ্রাম ছিল তার চূড়ান্ত রূপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা। আমরা মুক্তিযোদ্ধারা বাংলার জনগণকে সাথে নিয়ে এ দেশ স্বাধীন করেছি, বিজয়ের এই দিনে আমি সবার প্রতি রক্তিম শুভেচ্ছা জানাই।’

আবুল মোমেন বলেন, ‘বাংলা ও বাঙালির অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করার জন্য আমাদের সবাইকে একযোগে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে।’

নূর আনোয়ার হোসেন রনজু বলেন, ‘৩০ লক্ষ শহীদের রক্ত, দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতাকে আমাদের অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজ নিজ দায়িত্বে নিজ নিজ কর্মগুলো সততার সাথে সম্পাদন করতে হবে। আমরা যদি সবাই নিজ কর্মে উদ্দোমি ও সৎ থাকি, তাহলে আমাদের দেশ হবে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবার মত একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ।’


এ ক্যটাগরির আরো খবর..