× Banner
সর্বশেষ
বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন হাসপাতালে ঢুকে রোগীকে কোপানোর অভিয়োগ আইএলও-র গভর্নিং বডি সভায় যোগ দিতে ঢাকা ছেড়েছেন শ্রমমন্ত্রী ও উপদেষ্টা আইসিএসবি কর্তৃক ৫৬ তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব সাফ ফুটবলে বাংলাদেশ সেমিফাইনালে ভিসা বন্ড দিয়ে খেলতে হতে পারে বিশ্বকাপের খেলোয়াড়দের আজ ২৭ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৭ মার্চ শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

বিজয় দিবস উপলক্ষে মিনি বাণিজ্যমেলা কলকাতায়

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে চলছে বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে মিনি বাণিজ্যমেলা। মেলায় পাওয়া যাচ্ছে ঢাকাই জামদানি শাড়ি, মেলামাইনসহ হরেক রকমের বাংলাদেশি স্টল।

স্টেডিয়ামের প্রতিদিনের গড়ভাড়া প্রায় ৪ লাখ রুপি। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জির সৌজন্যে এ স্টেডিয়াম ভাড়ামুক্ত পেয়ে কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাস এবারের বিজয় উৎসবের মিনি বাণিজ্যমেলা শুরু করেছে এখানেই। মেলায় ৩৮টি স্টলের মধ্যে শাড়ির স্টলই ১৪টি। বাকি স্টলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের মেলামাইন শিল্প ও কোমলপানীয়র স্টল। শাড়ির স্টলে পাওয়া যাচ্ছে ঢাকার জামদানি, মসলিন শাড়ি।

সেই সাথে রয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের স্টল। এর আগে বঙ্গবন্ধুর স্মরণে কলকাতার উপ-দূতাবাসে ছোট পরিসরে এ মেলার আয়োজন হতো। এবারই প্রথম বাংলাদেশ এবং কলকাতার যৌথ উদ্যোগে বড় পরিসরে এ মেলার আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..