× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র এডিবি’র সহায়তা বাড়লে ত্বরান্বিত হবে গ্রামীণ উন্নয়ন -স্থানীয় সরকার মন্ত্রী

বিজয় দিবসের আলোচনা ও শুভেচ্ছায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়া

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
বিজয় দিবসের আলোচনা ও শুভেচ্ছায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়া

১৫-১২-২০২০,মালয়েশিয়া;স্বাধীনতার ৪৯তম বছরে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব, মালয়েশিয়া।

মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরের অভিজাত এলাকা বুকিত বিনতাং এর একটি রেস্টুরেন্টের বলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ সভায় সম্মাননা দেওয়া বীর মুক্তিযোদ্ধার নাম শওকত হোসেন পান্না। যুদ্ধকালীন সময়ে ৮ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন চুয়াডাঙ্গার এ কৃতি সন্তান।

প্রধান অতিথির বক্তব্যে ১৯৭১ সালের সেই দিনগুলির স্মৃতিচারণ করে প্রধান অতিথি শওকত হোসেন পান্না বলেন,মা ও মাটি’র সম্মান রক্ষার্থে সেদিন আমরা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলাম। স্বাধীন বাংলাদেশ পেয়েছি ঠিক-ই কিন্তু এর জন্য জীবন দিতে হয়েছে লাখো মানুষকে। রক্তে ভেজা এ স্বাধীনতাকে নিয়ে তাই কোন মিথ্যাচার না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

কমিউনিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সময় টিভি’র মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদেরের প্রাণবন্ত সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি, আরটিভি’র মালয়েশিয়া প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু।

সভাপতি’র বক্তব্যে মোস্তফা ইমরান বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের অবদানে লাল সবুজে’র যে পতাকা আমরা পেয়েছি সে পতাকার সম্মান অক্ষুন্ন রাখা আমাদের নৈতিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে দেশ এবং প্রবাস থেকে সবাইকে সমবেতভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেন তিনি।

কমিউনিটি প্রেসক্লাবে’র সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন এর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিসিপিএম এর উপদেষ্ঠা সাংবাদিক গৌতম রায়, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম রতন, সহ-সভাপতি, এনটিভি’র মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিনাত তাবাস্সুম, বাপ্পি কুমার দাস ও মাহবুব। ছিলেন জাহাঙ্গীর হাওলাদার, মওদুদ মোল্লা, শেখ মাসুম, রমজান, নিজাম উদ্দিন, হিমেলসহ অনেকে।

অনুষ্ঠানের শেষাংশে স্বাধীনতা যুদ্ধে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচলনা করেন নিজাম উদ্দিন।

এছাড়াও শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়েছেন, সংগঠন এর যুগ্ম সাধারণ সম্পাদক ওআইসি টুডের সাঈদ হক, সাংগঠনকি সম্পাদক ফ্রিল্যান্স ফটোসাংবাদিক এম.ফরহাদ হোসেন, দপ্তর সম্পাদক সিএনআই’র শাহাবুদ্দিন আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এনটিভি মালয়েশিয়ার নিউজরুম এডিটর কবি আবু সুফিয়ান। নির্বাহী সদস্য এটিভি সংবাদের বাপ্পি দাস, নির্বাহী সদস্য যমুনা ডট নিউজ ডট কমের শামসুজ্জামান সাঈদ ও নির্বাহী সদস্য দ্য নিউজ ডট কমের সওকত হোসেন জনি।


এ ক্যটাগরির আরো খবর..