বিজ্ঞান গবেষণায় জোর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বিজ্ঞান গবেষণায় জোর দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ফলে কর্মসংস্থান বেড়েছে। দেশের সার্বিক উন্নয়নে বিজ্ঞান গবেষণায় জোর দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর আগারগাঁওয়ে নবনির্মিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্স-এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন।

গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে উদ্বোধনী বক্তব্যে স্বাস্থ্য বিষয়ে গবেষণায় পিছিয়ে থাকার কথা উল্লেখ করে দেশের সার্বিক উন্নয়নে বিজ্ঞান গবেষণায় জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আরও বলেন, বিজ্ঞান খুবই আকর্ষণীয় বিষয়, তাই এর প্রতি ছেলেমেয়েদের যত আগ্রহ বৃদ্ধি করা যাবে ততোই দেশের জন্য ভালো। তাই বর্তমান সরকার সকল শিক্ষার্থীকে বিনামূল্যে বই প্রদান, সাধারণ অনুদানের পাশাপাশি শুধুমাত্র বিজ্ঞান গবেষণায় আরও আগ্রহী করে তুলতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ প্রদান করছে।

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে জানিয়ে সবাইকে সর্তক থাকার পাশাপাশি দ্রুত ভ্যাকসিন নেবার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।