× Banner
সর্বশেষ
ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার 

বিজ্ঞানের সমস্ত জ্ঞান রয়েছে বেদ উপনিষদের মধ্যে -বিজ্ঞানী এরভিন

Kishori
হালনাগাদ: সোমবার, ২৫ মে, ২০২০
স্বামী বিবেকানন্দ

বলা হয় স্বামী বিবেকানন্দের মধ্যে বেদান্তের জ্ঞান থাকার কারণেই নিকোলা টেশলার মতো মহান বিজ্ঞানীরা উনার উপদেশ নেওয়ার জন্য ব্যাকুল হতেন। স্বামী বিবেকানন্দ বলতেন বেদান্তের বাণী ভারতকে জাগিয়ে তুলবে। ভারতের কাছে এমন অনেক কিছু রয়েছে যা যুবসমাজ কাজে লাগিয়ে দুর্দান্ত উন্নতি করতে পারে।

বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে (Swami Vivekananda) একবার এক প্রশ্নঃ কর্তা জিজ্ঞাসা করেছিলেন- স্বামীজী আপনি বিদেশে গিয়ে আপনার ভাষণের দ্বারা পুরো বিশ্বকে মুগ্ধ করে দিয়েছেন। আজ আপনি সকলের চোখে মহামানব কিন্তু আপনি ভারতবর্ষে কেন ভাষণ দেন না?

স্বামীজি উত্তরে বলেছিলেন- পাশ্চাত্য এর দেশের মানুষজন ভোগবিলাসের অন্তিম পর্যায়ে পৌঁছে গেছে। তাই সেখনে অনেকের মধ্যে সত্যকে পাওয়ার আশা রয়েছে। অন্যদিকে ভারতে এখন দরিদ্রতার মধ্যে মানুষজন দিন কাটাচ্ছে তাই এখানে আগে দরিদ্রতা দূর করে জমি তৈরি করতে হবে তাহলেই চাষ তীব্রগতিতে সম্ভব হবে।

নোবেল পুরস্কার প্রাপ্ত মহান বিজ্ঞানী এরভিন শ্রোডিঙার (Erwin Schrödinger) পর্যন্ত ভারতে থাকা মহৎ জ্ঞানের বিষয়ে বলেছেন। এরভিন শ্রোডিঙার Wave function এর আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। কোয়ান্টাম মেকানিক্স এর জনক হিসেবেও পরিচিত এরভিন শ্রোডিঙার। উনার থিওরি অনুযায়ী ব্রহ্মান্ডে থাকা সমস্থকিছু অর্থাৎ তারা, নক্ষত্র, জীব জন্তু সবকিছু wave function তথা সবকিছু একটা সূত্রে বাঁধা রয়েছে। এই সবকিছুর ভাঙা গড়া একটা নিরন্তর পক্রিয়া যেটাকে বলা হয় unity and continuity of wave mechanics

বেদ, উপনিষদের উপর মন্তব্য করতে গিয়ে এরভিন শ্রোডিঙার বলেন, কোয়ান্টাম ফিজিক্স এর সমস্ত তথ্য হাজার হাজার বছর ধরে ভারতীয় গ্রন্থে রয়েছে। এরভিন শ্রোডিঙার যে unity and continuity এর কথা বলেন সেই একই কথা বেদান্তে রয়েছে। বেদান্তের মতে সমস্থ দুনিয়ার ভেতরে ও বাইরে যা সমাহিত রয়েছে তাই ব্রহ্ম, এই ব্রহ্মান্ড যতই বিচিত্র ও প্রসারিত মনে হোক না কেন সবের মধ্যে একই ব্রহ্ম সমাহিত রয়েছে। উপনিষদের একটা ফর্মুলা Tat Tvam Asi (तत् त्वम् असि) এর মধ্যে unity and continuity সমস্ত বিষয় রহস্য লুকিয়ে রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..