× Banner
সর্বশেষ
স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী

ডেস্ক

বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক সেমিনার -প্রধান উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ২২ জুন, ২০২৫
জনগণ ধৈর্য ও সাহস ধরে এই পরিস্থিতি মোকাবেলা করবেন

জুলাই অভ্যুত্থানে রাষ্ট্র সংস্কারের জন্য যে সুযোগ তৈরি হয়েছে, তা আর কখনও আসবে না। এ সুযোগ হারাতে দেওয়া যাবে না। জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমাদের অনেকদূর যেতে হবে। বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২২ জুন) রাজধানীর একটি পাঁচতারকা মানের হোটেলে আয়োজিত বিচার বিভাগের স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, স্বাধীনতার পর ৫৪ বছরে যে সংস্কারগুলো অসম্পূর্ণ ছিল, তা পূরণ করাই এখন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য। এই সংস্কারের সুযোগ এনে দিয়েছে জুলাই গণঅভ্যুত্থান।

তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করছে। অপরাধীদের বিচারের বিষয়ে জাতি ঐক্যবদ্ধ আছেন।

প্রধান উপদেষ্টা অভিযোগ করে বলেন, অতীতের সরকারগুলো বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। কিন্তু আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এই বিচার প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ রাখতে।


এ ক্যটাগরির আরো খবর..