× Banner
সর্বশেষ
পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে লাউডস্পিকার অপসারণ, আদালতের নির্দেশ বাস্তবায়নের দাবি সরকারের আজ ৭ আগস্ট বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ শ্রাবণ শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ

পিআইডি

জুলাই গণঅভ্যুত্থান ছিলো বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইল ফলক -শারমীন এস মুরশিদ

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইল ফলক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিলো বাংলাদেশের  ঐতিহাসিক পটপরিবর্তন, অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে বাঙালি সমাজকে আলোর পথ দেখানো এবং ন্যায় বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের মাইল ফলক।

উপদেষ্টা আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া জুলাই যোদ্ধাদের সাথে আলোচনা সভায় একথা বলেন।

উপদেষ্টা  বলেন, ন্যায় বিচার, গণতন্ত্র, সামাজিক সাম্য ও সংস্কৃতি, সমাজ থেকে নারী ও শিশু নির্যাতন এবং নৈরাজ্য দূর করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার কঠিন চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার কাজ করছে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সে লক্ষ্য পূরণে অনেকটা সক্ষম হয়েছে।

আলোচনায় অংশ নেওয়া জুলাই যোদ্ধারা তাদের বক্তব্যে জুলাইয়ের সকল শহিদের চেতনা ধারণ করে একটি ন্যায় ভিত্তিক, সুসংহতিময় ও স্বৈরাচার মুক্ত মানবিক বাংলাদেশ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় জুলাই যুদ্ধে অংশে নেওয়া উমামা ফাতেমা, নুসরাত হক, কথা, কলি, সাইমা এবং আব্দুর রহমান নবীন-সহ অনেকে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..