× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ৫ কমিটি গঠন, নেতৃত্বে স্পিকার ও প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা বেঁচে থাকবেন মানুষের অনুপ্রেরণা হয়ে বিমানবন্দর এলাকায় দুর্ঘটনা মোকাবিলায় যৌথ উদ্যোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর বেগম জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রকাশ সংসদে স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারেনা -তারেক রহমান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সংসদে স্পিকারের চেয়ারের উপরে কালেমা তাইয়্যিবা স্থাপন বিছানার চাদর যখন আতঙ্কের কারণ!

বিচারব্যবস্থার আধুনিকায়নে রাশিয়ার সহযোগিতা চাইলেন আইনমন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ২৪ জুন, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশের বিচারব্যবস্থার আধুনিকায়নে রাশিয়ার সরকারের সহযোগিতা চেয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। গত বুধবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় রাশিয়ান ফেডারেশনের বিচারমন্ত্রী আলেকজান্ডার নভালভের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ সহযোগিতা চান মন্ত্রী।

আজ শুক্রবার বার্তা সংস্থা বাসস এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

এতে জানানো হয়, ওই বৈঠকে বাংলাদেশ ও রাশিয়া উভয় দেশই দুর্নীতি প্রতিরোধে আধুনিক ও যুগোপযোগী পদ্ধতি প্রয়োগে একমত পোষণ করে। বৈঠকে উভয় দেশের বিচারমন্ত্রী দুর্নীতি রোধের ক্ষেত্রে একে অপরের সহযোগিতা প্রদানেরও আশ্বাস দেন।

আইনমন্ত্রী আনিসুল হক রাশিয়াকে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হিসেবে উল্লেখ করে এ বৈঠকে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সোভিয়েত সরকারের সহযোগিতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এ সময় তিনি সমাজ থেকে দুর্নীতি দূরীকরণে এবং সুশাসন বাস্তবায়নে বিশেষ করে আইনের শাসন প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাশিয়ার বিচারমন্ত্রীকে অবহিত করেন এবং বাংলাদেশের বিচারব্যবস্থা আধুনিকায়নে রাশিয়া সরকারের সহযোগিতা চান।

আইনসচিব মোহাম্মদ শহিদুল হকসহ উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী আনিসুল হক জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশনের (ইউএনসিএসি) সপ্তম অধিবেশনে যোগদানের জন্য বর্তমানে অস্ট্রিয়ায় অবস্থান করছেন।

ভিয়েনায় আয়োজিত পাঁচদিনব্যাপী এ অধিবেশন গত ২০ জুন থেকে শুরু হয়ে ২৪ জুন শেষ হয়।

আইনমন্ত্রী আগামী ২৭ জুন সকালে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..