× Banner
সর্বশেষ
মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট লাশবাহী অ্যাম্বুলেন্স দূর্ঘটনা আহত ৭ চিকিৎসকদের নিরাপত্তায় ৫০০ হাসপাতালে মোতায়েন হচ্ছে ১০ জন করে আনসার – স্বাস্থ্যমন্ত্রী জমি বিরোধের জেরে কালীগঞ্জে বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট বৃদ্ধাসহ দুই মহিলা আহত থানায় অভিযোগ স্বাস্থ্য পরীক্ষায় হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ সুবিধা পাবেন প্রাইম ব্যাংকের গ্রাহকরা বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ লক্ষ্মীপুরে ভয়াবহ যানজট: পেট্রোল পাম্পের লাইনে অচল শহর, চরম ভোগান্তিতে জনজীবন ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর সেতুর উপর যান চলাচল সাময়িক বন্ধ, বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-বোনাস নিষ্পত্তি করার আহ্বান শ্রমমন্ত্রীর

ডেস্ক

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ পুলিশি বর্বরতার ডকুমেন্টস নথিভুক্ত করার আহবান

Kishori
হালনাগাদ: রবিবার, ২ মার্চ, ২০২৫
ডকুমেন্টস নথিভুক্ত

শেখ হাসিনার শাসনামলে সংগঠিত সকল বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ পুলিশি বর্বরতার ডকুমেন্টস নথিভুক্ত করার ওপর জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা ড. ইউনূস আওয়ামী শাসনামলের সব বর্বর ঘটনা নথিভুক্ত করার আহ্বান জানিয়েছেন।

রোববার (২ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুয়েন লুইস এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের সিনিয়র মানবাধিকার উপদেষ্টা হুমা খান সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, শাপলা চত্বরে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন, দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে রায়ের পর বিক্ষোভকারীদের ওপর পুলিশের বর্বরতা এবং বছরের পর বছর ধরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সংঘটিত সব নৃশংসতার নথিভুক্ত করতে হবে।

তার মতে, দেশের জনগণের বিরুদ্ধে সংঘটিত সমস্ত নৃশংসতার যথাযথ নথিভুক্তির প্রয়োজনীয়তা রয়েছে। এই ডকুমেন্টেশন না হলে, সত্য জানা এবং ন্যায়বিচার নিশ্চিত কঠিন হবে।

এ সময় প্রধান উপদেষ্টা জুলাই-আগস্ট গণহত্যার রিপোর্ট প্রকাশ করায় ধন্যবাদ জানান জাতিসংঘকে।

আবাসিক সমন্বয়কারী লুইস বলেন, জাতিসংঘ প্রযুক্তিগত সহায়তা দিতে এবং বাংলাদেশের জনগণকে এ বিষয়ে তাদের সক্ষমতা বাড়াতে সহায়তা করতে প্রস্তুত।

লুইস প্রধান উপদেষ্টাকে অবহিত করেছেন যে জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক, ৫ মার্চ মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে বাংলাদেশে সংঘটিত জুলাই আগস্ট গণহত্যার ফলাফল প্রকাশ করবেন।


এ ক্যটাগরির আরো খবর..