বিচারপতি সিনহাকে নিয়ে ‘বানোয়াট’ প্রতিবেদন, আটক ২ সাংবাদিক

ময়মনসিংহ প্রতিনিধি: বিচারপতি এসকে সিনহাকে নিয়ে বানোয়াট সংবাদ প্রকাশ করায় ময়মনসিংহের একটি অনলাইন পোর্টালের সংবাদ দুই কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলেন, লায়েস মন্ডল (২৬) ও মো. ছাবিদ (২০)। এদের মধ্যে লায়েস অ্যাডমিন হিসেবে ও ছাবিদ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

গতকাল সোমবার দিবাগত রাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আজকের এক সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, গত ১৬ তারিখ ওই অনলাইন পোর্টালে মহামান্য রাষ্ট্রপতি, সাবেক প্রধান বিচারপতি ও তার পরিবারবর্গ, বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার, সংসদ সদস্য এবং সরকারি গোয়েন্দা সংস্থা সম্পর্কে বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত তথ্য প্রকাশ করে যা সরকার এবং রাষ্ট্রের বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ওই সংবাদের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পুলিশ মহাপরিদর্শকের অনুমতি নিয়ে তাদের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা প্রস্তুতি নেয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।