× Banner
সর্বশেষ
বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যার ১২ ঘণ্টার মধ্যে অভিযুক্ত পুত্রবধূ গ্রেপ্তার নারীর ক্ষমতায়ন ও  সমঅধিকার নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ – পররাষ্ট্রমন্ত্রী

বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান সানার মৃত্যুতে আপিল বিভাগ বসছে না আজ

admin
হালনাগাদ: সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ প্রয়াত বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান সানার (৬২) প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ সোমবার অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে বসছে না সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে হাইকোর্টের নিয়মিত বেঞ্চের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অ্যাটর্নি জেনারেল আরো জানান, আজ সকাল সাড়ে ১০টায় বিচারপতি বজলুর রহমানের প্রথম জানাজা সুপ্রিম কোর্টের গার্ডেন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এর পর চাঁপাইনবাবগঞ্জের নিজ বাড়িতে তাঁর লাশ দাফন করা হবে।

গতকাল রোববার সন্ধ্যা সোয়া ৬টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে মোহাম্মদ বজলুর রহমান সানা মারা যান। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক ও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারপতি বজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

বিচারপতি বজলুর রহমান ২০০১ সালের ৩ জুলাই হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এর পর ২০০৯ সালের ১০ মে হাইকোর্টের স্থায়ী বিচারক হন তিনি।

২০১৫ সালে বজলুর রহমান সানা আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ লাভ করেন। ১৯৫৫ সালের ১২ এপ্রিল বজলুর রহমান জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেন।


এ ক্যটাগরির আরো খবর..