× Banner
সর্বশেষ
মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী

বিচারপতিকে নিয়ে পানি ঘোলা করার চেষ্টা করছে বিএনপি

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭

মাদারীপুর প্রতিনিধিঃ শারীরিক বিশ্রামের জন্য ছুটি নিয়েছেন প্রধান বিচারপতি। তিনি নিজের চিঠিতেও এটি উল্লেখ করছেন। সেজন্য তার ছুটি মঞ্জুর হয়েছে।এটা নিয়ে বিএনপি পানি ঘোলা করার চেষ্টা করছে।

আজ শুক্রবার সকালে মাদারীপুরের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান একথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপির সব কথাই মনগড়া। পাকিস্তানের বিচারপতি ও সরকারের বিরোধকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, প্রধান বিচারপতির ছুটি নিয়ে বাংলাদেশেও এমন পরিস্থিতি সৃষ্টি করতে চায় বিএনপি।

নৌ-পরিবহনমন্ত্রী বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রধান বিচারপতির ছুটিকে ইস্যু করেছে। তারা শান্তিপূর্ণ পরিস্থিতিকে অশান্তিতে পরিণত করতে চায়। যা কোনো দিনই দেশের মানুষ বাস্তবে পরিণত করতে দেবে না।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ, মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির প্রমুখ।

গেলো সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে এক মাসের ছুটির জন্য আবেদন করেন। ওই দিন বিকালে এ সংক্রান্ত একটি চিঠি রাষ্ট্রপতির কাছে তিনি পাঠান।

এতে প্রধান বিচারপতি অসুস্থতার কারণ উল্লেখ করেন বলে সাংবাদিকদের জানান আইনমন্ত্রী।

প্রধান বিচারপতি ছুটিতে থাকার সময় সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতি মো. আব্দুল ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন।


এ ক্যটাগরির আরো খবর..