× Banner
সর্বশেষ
হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী পারস্পরিক সেতুবন্ধন রচনার অন্যতম শক্তিশালী মাধ্যম সংস্কৃতি -সংস্কৃতি মন্ত্রী লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু!  বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা নেত্রকোণা জেলার তিনটি জলমহালের ইজারা বাতিল ট্যাংকি ভরে পেট্রোল কিনে অন্যত্র বিক্রয়, ঝিনাইদহে যুবককে জরিমানা শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী নির্ধারিত হলো এলপিজি গ্যাসের দাম

বিকল্পধারার ২৩ প্রার্থীর তিনজন নৌকা এবং বিশজন কুলা

admin
হালনাগাদ: সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

বিকল্পধারার ২৩ প্রার্থী নির্বাচনের মাঠে লড়াই করবেন। এর মধ্যে তিনজন প্রার্থী মহাজোটের হয়ে নির্বাচন করবেন। আর বাকি ২০ জন প্রার্থী উন্মুক্ত আসনে লড়াই করবেন কুলা প্রতীক নিয়ে।

মহাজোটের প্রার্থী হয়ে নৌকা প্রতীক নিয়ে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান লক্ষীপুর-৪, প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের মুখপাত্র মাহী বি. চৌধুরী মুন্সীগঞ্জ-১ এবং প্রেসিডিয়াম সদস্য এম এম শাহীন মৌলভীবাজার-২ থেকে নির্বাচন করছেন।

বিকল্পধারার যে ২০ প্রার্থী কুলা প্রতীক নিয়ে লড়বেন তারা হলেন-সিলেট-৬ আসনে বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী বীরবিক্রম। প্রেসিডিয়াম সদস্য ও যুক্তফ্রন্টের প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন মানিকগঞ্জ-২।

বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য এইচএম গোলাম রেজা সাতক্ষীরা-৪ ও ঢাকা-১৫। বিএলডিপির চেয়ারম্যান এম নাজিমউদ্দিন আল আজাদ যশোর-৪। কক্সবাজার-২ আসনে মেজর (অব.) শাহেদ সরওয়ার।

এ ছাড়া দিনাজপুর-২. মো. আশরাফুল ইসলাম, রংপুর-২ ইঞ্জি. হারুন-অর-রশিদ তালুকদার, কুড়িগ্রাম-২ আবুল বাশার, নাটোর-৩ মনজুর আলম হাসু, যশোর-৩ মারুফ হোসেন কাজল, ঢাকা-১৩ মো. মাহবুবুর রহমান, ঢাকা-১৭ একে.এম সাইফুর রশিদ, ঢাকা-১৯ আইনুল হক, কুমিল্লা-১১ মাওলানা শামছুল হক জেহাদী, নোয়াখালী-১ ব্যারিস্টার ওমর ফারুক, রাজশাহী-৩ মো. মনিরুজ্জামান, চট্টগ্রাম-২ আসনে মজহারুল ইসলাম শাহ চৌধুরী, বরিশাল-৩ মো. এনায়েত কবির এবং টাঙ্গাইল-২ মুনিরুল ইসলাম।


এ ক্যটাগরির আরো খবর..