× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

বিএসএফের গুলিতে যুবক আহত

admin
হালনাগাদ: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৬

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে  মো. আবির (২৩) নামের এক যুবক আহত হয়েছেন।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেলকুপি সীমান্তে আবির গুলিবিদ্ধ হন।

আহত আবিরের ভাই আবদুর রশিদ জানান, আবিরসহ কয়েকজন গতকাল বিকেলে ভারত থেকে গরু আনার জন্য বাড়ি থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেলকুপি সীমান্তে গেলে বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি করে। এতে আবিরের গলার কাছে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় আবিরকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

চাঁপাইনবাবগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল এহেসান জানান, তেলকুপি সীমান্তে তারকাঁটা কাটার সময় ভারতের ২৪ বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর ক্যাম্পের জওয়ানরা গুলি চালালে আবির গুলিবিদ্ধ হন।


এ ক্যটাগরির আরো খবর..