× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

admin
হালনাগাদ: শুক্রবার, ১ জানুয়ারী, ২০১৬

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের বড়গ্রাম সীমান্তে বিএসএফ-এর গুলিতে নুরুজ্জামান নামে এক বাংলাদেশি নিহত হওয়ার অভিযোগ করেছে পরিবার।

স্বজনরা জানায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সদর উপজেলার বড়গ্রামের চিনাপাড়া সীমান্ত এলাকায় নুরুজ্জামানকে গুলি করে বিএসএফ সদস্যরা।

পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভারতের দক্ষিণ দিনাজপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, দুপুর ২টার দিকে বড়গ্রাম সীমান্তের নোম্যান্সল্যান্ডে বিএসএফ ও বিজিবির কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

রাতে নিহতের লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন বিজিবি’র ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কোরবান আলী।


এ ক্যটাগরির আরো খবর..