× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি সোমবার সমাবেশ করবে

admin
হালনাগাদ: শনিবার, ১ অক্টোবর, ২০১৬

স্টাফ রিপোর্টার: তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর বিএনপি।

গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদে রোববার ও সোমবার বিক্ষোভ সমাবেশ করবে বিএনপির এই শাখা।

শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে এক যৌথসভা শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রোববার ঢাকা সহানগরীর সকল থানায় থানায় বিক্ষোভ মিছিল পালন করা হবে। এ ছাড়া সোমবার বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

২০১৫ সালের তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দায়ের করা এক মামলার অভিযোগপত্র গ্রহণ করে গত বৃহস্পতিবার এই পরোয়ানা জারি করেন মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারী।গত বছরের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেওয়া বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচারের পর ৮ জানুয়ারি এই মামলাটি হয়।

তারেক রহমান, একুশের টিভির তৎকালীন চেয়ারম্যান আব্দুস সালাম এবং সাংবাদিক কনক সারোয়ার ও মাহাথীর ফারুকীর বিরুদ্ধে মামলাটি করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই বোরহান উদ্দিন।

এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহের মাগফেরাত কামনায় আগামী ৫ অক্টোবর দোয়া ও আলোচনা সভা করবে ঢাকা মহানগর বিএনপি। তবে এর সময় ও স্থান পরে বিস্তারিত জানানো হবে বলে জানান মির্জা আব্বাস।

যৌথসভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর বিএনপির উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপির সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, সহসমাজকল্যাণবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা ইউনুছ মৃধা, আনোয়ারুজ্জামান আনোয়ার, তানভীর রহমান রবিন, মুন্সী বজলুল বাসিত আঞ্জু, শামীম পারভেজ প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..