× Banner
সর্বশেষ
সাড়ে চারশ’ বছরের পুরনো মন্দিরে বাৎসরিক কালীপূজা আজ শনিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

পিঁ আই ডি

বিএনপি সেমিফাইনালে হেরে গেছেন -তথ্যমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
hasan mahmud

বিএনপি সেমিফাইনালে হেরে গেছেন। যে দল সেমিফাইনালে হেরে যায় তাদের সঙ্গে কোনো দল ফাইনাল খেলে না। আমরাও খেলব না। বলেছেন  তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে শেখ রাসেল স্মরণে ও ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি ডিসেম্বরে কোয়ার্টার ফাইনালে হেরেছে। গত মাসে খালেদা জিয়াকে মুক্ত করতে যে আল্টিমেটাম দিয়েছিল সেই সেমিফাইনালেও তারা হেরে গেছেন। তাই হারা দলের সঙ্গে কোনো দল ফাইনাল খেলে না।

তিনি বলেন, বিএনপি চাইলে আমরা যুবলীগ আর যুব মহিলা লীগকে পাঠাব। তাদের সঙ্গে খেলে দেখুক পারে কিনা। বিএনপির আন্দোলন গরুর মাঠেই মারা গেছে।

হাছান মাহমুদ বলেন, যে দলের নেতা ও মহাসচিব বলে পাকিস্তানই ভালো ছিল সেই দলের বাংলাদেশে রাজনীতি করার অধিকার থাকাই উচিত নয়।

তিনি বলেন, বিএনপি বর্তমান সরকারকে টেনে নামাতে চায়। গত ডিসেম্বরেও তারা সরকারকে টেনে নামাতে গিয়ে নয়াপল্টানের সামনে আন্দোলন-সংগ্রাম করেছিল। এরপর তারা গোলাপবাগের গরুর মাঠে গেল। এখন বলছে, এবার নাকি ফাইনাল খেলা।

আওয়ামী লীগের এই নেতা বলেন, ২৮ অক্টোবর নাকি সরকারের পতন শুরু হবে। প্রকৃতপক্ষে ২৮ তারিখ বিএনপির পতন যাত্রা শুরু হবে।

তথ্যমন্ত্রী বলেন, গত ১৪ বছরের বেশি সময় ধরেই বিএনপি বলে আসছে ঈদের পর, পূজার পর, শীতের পর, বর্ষার পর ও ডিসেম্বরের পর আন্দোলন করবে। আমার মনে হয় তারা এখন বলবে, নির্বাচনের পরে আন্দোলন হবে।


এ ক্যটাগরির আরো খবর..