× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

বিএনপি সহিংসতা করলে প্রশাসনিকভাবে যা করা দরকার করবে

admin
হালনাগাদ: রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৮

বিএনপি ২০১৪ সালের মতো সহিংসতা করলে প্রশাসনিকভাবে যা যা করা দরকার, করা হবে। আমাদের নেতাকর্মীরা নিশ্চয় ঘরে বসে ডুগডুগি বাজাবে না, সমুচিত জবাব দেবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আওয়ামীলীগের সাধারন সম্পাদক বলেন, এত হাকডাকের জনসভা দেখলাম, আজকেই তাদের সক্ষমতা দেখলাম। সমাবেশে মারামারি-হাতাহাতি দেখলাম। আসলে সমাবেশে মারামারি আর স্টেজে সেলফি, এই হলো বিএনপি।

সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, ‘নেতিবাচক রাজনীতির কারণে বিএনপি জনগণের সমর্থন হারিয়েছে। যেটির প্রমাণ আজ তাদের জনসভায় পাওয়া গেছে।’ তিনি দাবি করেন, বিগত কয়েক দিনে আওয়ামী লীগের পথসভায় যে উপস্থিতি দেখা গেছে, বিএনপির জনসভার উপস্থিতি তার ধারেকাছেও হয়নি।

তিনি আরও বলেন, বিএনপি গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন করলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। তবে ২০১৪ সালের মতো সহিংসতা করলে প্রশাসনিকভাবে যা যা করা দরকার, করা হবে। আমাদের নেতাকর্মীরা নিশ্চয় ঘরে বসে ডুগডুগি বাজাবে না, সমুচিত জবাব দেবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাহাউদ্দীন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ, মুক্তিযোদ্ধা সম্পাদক মৃণাল কান্তি দাস, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন নাহার লাইলী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ।

সভা শেষে জানানো হয়, আগামীকাল সোমবার থেকে টানা সাত দিন ঢাকাসহ সারাদেশে গণসংযোগ করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সোমবার চারটি টিমে ঢাকার চারটি থানায় এই জনসংযোগ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..