× Banner
সর্বশেষ
টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠায় স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই -মির্জা ফখরুল জুলাই তথ্যচিত্র থেকে আবু সাঈদের ছবি-ভিডিও যে কারণে বাদ দেওয়া হয়েছিল থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭ জাপানের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলবে সরকার -ববি হাজ্জাজ সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিলেন মা শিশুদের মানসিক ক্ষতি – মেটাকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করলো যুক্তরাষ্ট্র জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী সিলেটে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯ বেনাপোলে  ২টি ককটেল উদ্ধার থাইল্যান্ডের স্কুলে গুলিবর্ষণ: শিক্ষক নিহত, আহত চার

বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি – সংস্কৃতিমন্ত্রী

ACP
হালনাগাদ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬
বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি - সংস্কৃতিমন্ত্রী

বিএনপি সরকার ব্যর্থ হওয়ার জন্য আসেনি। এই সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত সরকার; তাই এ সরকার ব্যর্থ হবে না। ব্যর্থতার জায়গাগুলোকে চিহ্নিত করে জঞ্জাল পরিষ্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (২৬ জুন) সকালে ঝিনাইদহ জেলা পরিষদ ও জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিগত ১৮ বছরে দেশের শিক্ষা, সংস্কৃতি, আইন ও আর্থিক প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছিল। সেগুলো নতুন করে জাগিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আমরা সেই জায়গাগুলোতে কাজ করছি। এ দেশের সংস্কৃতি রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের যৌথ কাজ চলছে।’

জেলা শিল্পকলা একাডেমিতে নতুন করে সুস্থ ধারার যাত্রা পুনরায় শুরু হচ্ছে জানিয়ে নিতাই রায় চৌধুরী বলেন, বিগত দিনের অশ্লীল যাত্রা বাদ দিয়ে জীবনমুখী যাত্রা শুরু করতে যাচ্ছে সরকার।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। এতে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ এবং পুলিশ সুপার মিয়া মোহাম্মদসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..