বিএনপি ভালো করেই জানে নির্বাচনে হারবে

বিশেষ প্রতিবেদকঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ভালো করেই জানে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা নিশ্চিত হারবে। কারণে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য তারা নানা অজুহাত তৈরি করছে

আজ সোমবার সকালে রাজধানীর ন্যাম ভবনে সাংবাদিকদের কথা বলেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নানা অজুহাত তাঁরা তৈরি করছেন নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য। নির্বাচনে তাঁরা হেরে যাবেন এটা ভালো করেই জানেন। কাজেই নির্বাচনে হেরে যাওয়ার চেয়ে একেকটা অজুহাত তৈরি করে সরে যাওটাই ভালো।

কাদের আরো বলেন, ‘ভিশন দিয়ে জেলায় জেলায় গিয়ে নিজেরা নিজেরা ধাওয়াপাল্টাধাওয়া, জেলায় জেলায় গিয়ে কেন্দ্রীয় নেতাদের ধাওয়া খেয়ে ঢাকায় ফিরে আসা, ওটা ছিল ভিশন। এখন সহায়ক সরকার দিয়ে আবার একটা তালগোল পাকাবে। তাদের রাজনৈতিক অধিকার আছে সহায়ক সরকার দেওয়ার। সহায়ক সরকার আমাদের সংবিধানে নেই।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।