× Banner
সর্বশেষ
১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দেবে সরকার, ৮০ হাজারই নারী – স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রতি শনিবার ‘পাবলিক হিয়ারিং ডে’ পালন করবে ডিএসসিসি প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দি দিবস আজ সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি – স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর হঠাৎ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন, অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তি কার্যক্রমে অনলাইনে আবেদনের সময়বৃদ্ধি ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া: ওয়াশিংটন পোস্ট নড়াইলে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অনৈতিক অর্থ লেনদেনের অভিযোগ গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া ইরানি যুদ্ধজাহাজ ও ১৮৩ নাবিক আশ্রয় দিল ভারত

বিএনপি নেতা তরিকুলের বিরুদ্ধে দুদকের চার্জশিট

admin
হালনাগাদ: বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

সাবেক পরিবেশ ও বন মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের বিরুদ্ধে সরকারের ২১ কোটি টাকা ক্ষতিসাধন করার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম প্রনব কুমার হুইয়ের আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপ-পরিচালক এস এম সাহিদুর রহমান।

অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ চৌধুরি এবং সাবেক প্রধান বন সংরক্ষক এম আনোয়ারুল ইসলামকে মামলার দায় থেকে অব্যাহতির আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা।

মামলার অভিযোগ থেকে জানা যায়, মামলার আসামিরা ২০০৫ সালের ৩০ মার্চ পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক সভায় চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের করাতকালসহ বিভিন্ন রক্ষিত অবৈধ কাঠ বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কিন্তু বাজেয়াপ্তকৃত কাঠ প্রকাশ্য নিলামে বিক্রির সিদ্ধান্ত সভায় না নিয়ে তারা ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজসের মাধ্যমে নিজেরা লাভবান হয়ে অথবা অন্যকে লাভবান কারার অসৎ উদ্দেশ্যে প্রকাশ্য নিলামযোগ্য কাঠ কম্পাউন্ডেবল অফেন্স রিপোর্ট (সিওআর) এর মাধ্যমে নামমাত্র জরিমানাসহ একক মূল্যে বিক্রি কারার সিদ্ধান্ত প্রদান করে।

এর ফলে সরকারের তিন কোটি একুশ লাখ বিয়াল্লিশ হাজার ছয়শ দশ টাকা ক্ষতিসাধন হয়। এ ঘটনায় ২০১৭ সালের ৯ নভেম্বর দুদকের উপ-পরিচালক এস এম সাহিদুর রহমান রাজধানীর শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..