× Banner
সর্বশেষ
ঈদে অতিরিক্ত ছুটি ঘোষণার পরিকল্পনা চলমান সংঘাতে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি বিশেষ ফ্লাইটে ফিরেছেন ৫ মার্চ বৃহস্পতিবার দিনের শুরুতে জেনে নিন আপনার রাশিফল অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার 

ডেস্ক

বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে পারবে না -প্রধানমন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ১৭ নভেম্বর

আগুন নিয়ে খেলা বাংলাদেশের জনগণ মেনে নেবে না। বিএনপি-জামায়াত নির্বাচন বানচাল করতে চাইছে, তারা নির্বাচন বানচাল করতে পারবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (নভেম্বর ১৭) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভায় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের শিডিউল (তফসিল) ঘোষণা হয়েছে। সবাই আসেন, ইলেকশনে অংশগ্রহণ করেন, ইলেকশনে জনগণের কাছে গিয়ে জনগণের ভোট চান।

তিনি বলেন, এই যে অপরাধ করেছেন জনগণের কাছে, বিশেষ করে জামায়াত-বিএনপি, অগ্নিসংযোগ করে জনগণকে হত্যা ও জানমালের ক্ষতি করেছেন, সেজন্য জাতির কাছে মাফ চেয়ে তারপর নির্বাচনে আসেন, সেটাই আমরা চাই। নির্বাচনের দরজা সবার জন্য উন্মুক্ত।

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা

আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রথম সভা

এই সভা থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে। আগামী শনিবার (১৮ নভেম্বর) থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে।

দলের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে। কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেয়া হবে।

এতে আরও বলা হয়, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের কোনো ধরনের অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা দিতে হবে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির ওপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ ৩টি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

জাতীয় নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগের ১৫ উপকমিটি, দায়িত্বে যারা

আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ হাসিনা, কো-চেয়ারম্যান কাজী জাফর উল্লাহ, আর সদস্যসচিব ওবায়দুল কাদের। এ কমিটির সদস্য হিসেবে আছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকরা।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা সংশ্লিষ্ট উপকমিটির মধ্যে ইশতেহার প্রণয়ন উপকমিটির আহ্বায়ক ড. আব্দুর রাজ্জাক এমপি এবং সদস্যসচিব ড. সেলিম মাহমুদ।

নির্বাচন সম্পর্কিত আইনি সহায়তা বিষয়ক উপকমিটির আহ্বায়ক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও সদস্যসচিব অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু।

নির্বাচন কমিশন সমন্বয় বিষয়ক উপকমিটির আহ্বায়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মাদ ফারুক খান এবং সদস্যসচিব তারানা হালিম।

দফতর ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক কাজী জাফর উল্লাহ ও সদস্যসচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

নির্বাচন পর্যবেক্ষক সমন্বয় উপকমিটির আহ্বায়ক অ্যাম্বাসেডর মো. জিয়াউদ্দিন ও সদস্যসচিব ওয়াসিকা আয়শা খান।

লিয়াজোঁ উপকমিটির আহ্বায়ক মো. রশিদুল আলম ও সদস্যসচিব বি এম মোজাম্মেল হক।

পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপকমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী ও সদস্যসচিব সানজিদা মানম।

প্রচার ও প্রকাশনা উপকমিটির আহ্বায়ক ড. কামাল আবু নাসের চৌধুরী ও সদস্যসচিব ড. আবদুস সোবহান গোলাপ।

মিডিয়া উপকমিটির আহ্বায়ক আসাদুজ্জামান নূর ও সদস্যসচিব অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।

পেশাজীবী সমন্বয় উপকমিটির আহ্বায়ক ড. মশিউর রহমান ও সদস্যসচিব ডা. রোকেয়া সুলতানা।

আইটিবিষয়ক উপকমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. হোসেন মনসুর ও সদস্যসচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

বিদেশি মিশন/সংস্থা উপকমিটির আহ্বায়ক অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির ও সদস্যসচিব ড. শাম্মী আহমেদ।

সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া উপকমিটির আহ্বায়ক মোজাফ্ফর হোসেন পল্টু ও সদস্যসচিব অসীম কুমার উকিল।

অর্থবিষয়ক উপকমিটির আহ্বায়ক কাজী আকরাম উদ্দীন আহমদ ও সদস্যসচিব মো. সিদ্দিকুর রহমান।

ধর্মবিষয়ক উপকমিটির আহ্বায়ক খন্দকার গোলাম মওলা নকশবন্দী ও সদস্যসচিব সিরাজুল মোস্তফা।


এ ক্যটাগরির আরো খবর..