× Banner
সর্বশেষ
বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার আগ্রহ ইউএনডিপির নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অভিযানে, মধুখালীতে বন্ধ হলো বাল্যবিবাহ সাংবাদিক আসাদকে আটকে আদালতে প্রেরণ: শার্শা থানায় সাংবাদিকদের প্রতিবাদ কালীগঞ্জে চাঁদা না পেয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের এক ব্যাক্তিকে কুপিয়ে জখম থানায় মামলা ইউপি সদস্য রিয়াজুল ইসলাম লিটনের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনপি-জামায়াতই জঙ্গিবাদের পৃষ্ঠপোষক

admin
হালনাগাদ: শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ বিএনপি-জামায়াতই জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাজনীতি ও জঙ্গিদের অর্থ জোগানদাতাদের গ্রেপ্তারের দাবিতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন হাছান মাহমুদ।

আওয়ামী লীগের এই নেতা বলেন, দলের অবস্থা শোচনীয় দেখে এখন বিএনপির চেয়ারপারসন  খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্টাপাল্টা কথা বলছেন। এ সময় তিনি বলেন, ২০১৯ সালের নির্বাচনেও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে।

দেশে জঙ্গিদের আশ্রয়দাতাদের কোনো স্থান নেই উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বিএনপি ও জামায়াত বাংলাদেশকে তালেবানি রাষ্ট্র বানাতে চায়।


এ ক্যটাগরির আরো খবর..